,

‘ন্যায়বিচার প্রতিষ্ঠিত হবে’ বললেন লুলা, বলসোনারোর বিচারে

ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা বৃহস্পতিবার কট্টর ডানপন্থী সাবেক প্রেসিডেন্ট জাইর বলসোনারোর বিরুদ্ধে অভ্যুত্থানের ষড়যন্ত্রের অভিযোগে বিচার কার্যক্রম সম্পর্কে বলেছেন, ‘ন্যায়বিচার প্রতিষ্ঠিত হবে’। এ কথা তিনি বলেছেন জাপানে রাষ্ট্রীয় সফরের শেষ দিনে।

এএফপি জানায়, লুলা বলেন, ‘আমি আশা করি ন্যায়বিচার ঠিকভাবে প্রতিষ্ঠিত হবে। যদি তিনি (বলসোনারো) বিচারে নির্দোষ প্রমাণিত হন, তবে তাকে নির্দোষ ঘোষণা করা হোক, এবং যদি দোষী সাব্যস্ত হন, তাহলে যথাযথ শাস্তি দেওয়া হোক।’

Tags :

সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

জিলাইভ২৪ বিশ্বব্যাপী বাংলাভাষীদের জন্য একটি নির্ভরযোগ্য অনলাইন নিউজ পোর্টাল; যা রাজনীতি, খেলাধুলা, ব্যবসা-বাণিজ্য ও আন্তর্জাতিক সংবাদের সর্বশেষ আপডেট প্রকাশ করে।

© ২০২৬ GLive24। সর্বস্বত্ব সংরক্ষিত।