অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডে গ্রীষ্মমণ্ডলীয় ঘূর্ণিঝড় আলফ্রেডের আঘাতে বিদ্যুৎ সঞ্চালন লাইন বিচ্ছিন্ন হয়ে পড়েছে, ফলে প্রায় ৭ লাখ ৫০ হাজার মানুষ বিদ্যুৎহীন অবস্থায় রয়েছে।
ঘূর্ণিঝড় আলফ্রেডে অস্ট্রেলিয়ার ৭ লাখের বেশি মানুষ বিদ্যুৎহীন
কুইন্সল্যান্ডের প্রধানমন্ত্রী ডেভিড ক্রিসাফুলি জানিয়েছেন, এটি রাজ্যের ইতিহাসে প্রাকৃতিক দুর্যোগের কারণে সবচেয়ে বড় বিদ্যুৎ বিপর্যয়।
সরকারি সূত্রে জানা গেছে, দক্ষিণ-পূর্ব কুইন্সল্যান্ডে ৩ লাখ ১৮ হাজার ৩৮৭টি আবাসিক ও বাণিজ্যিক স্থাপনা এবং নিউ সাউথ ওয়েলসে প্রায় ১৬ হাজার বাড়ি ও কারখানায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়েছে।
বার্তা সংস্থা তাস সিডনি থেকে এ তথ্য জানিয়েছে।
