,

সাবেক মেয়র আইভীর বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা

নিজস্ব প্রতিবেদক :: নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীর বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালত থেকে এ আদেশ দেওয়া হয়েছে।

 

সাবেক মেয়র আইভীর বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা

 

দুদকের উপপরিচালক (জনসংযোগ) আকতারুল ইসলাম বুধবার জানান, দুদকের উপপরিচালক ও অনুসন্ধানকারী কর্মকর্তা মোহাম্মাদ নেয়ামুল আহসান গাজী গত ১০ নভেম্বর আদালতে এ আবেদন করেন। তার আবেদনে বলা হয়, অভিযোগসংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, নানা অনিয়ম-দুর্নীতির মাধ্যমে অর্থ আত্মসাৎ করে নিজের ও পরিবারের সদস্যদের নামে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগের অনুসন্ধান চলমান। অভিযোগসংশ্লিষ্ট ব্যক্তি দেশ ছেড়ে বিদেশে পালাতে পারেন বলে বিশ্বস্ত সূত্রে জানা যায়। অভিযোগের সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তার বিদেশ গমনে নিষেধাজ্ঞা প্রয়োজন।

এর আগে গত ১২ সেপ্টেম্বর নারায়ণগঞ্জের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত নেয় দুদক।

গত ২০২২ সালে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে টানা তৃতীয়বারের মতো সিটির মেয়র নির্বাচিত হন সেলিনা হায়াৎ আইভী। ২০১১ ও ২০১৬ সালের সিটি নির্বাচনেও তিনি মেয়র নির্বাচিত হয়েছিলেন।

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

জিলাইভ২৪ বিশ্বব্যাপী বাংলাভাষীদের জন্য একটি নির্ভরযোগ্য অনলাইন নিউজ পোর্টাল; যা রাজনীতি, খেলাধুলা, ব্যবসা-বাণিজ্য ও আন্তর্জাতিক সংবাদের সর্বশেষ আপডেট প্রকাশ করে।

© ২০২৬ GLive24। সর্বস্বত্ব সংরক্ষিত।