জিলাইভ [ GLive ] | truth alone triumphs

ইসরায়েলি হামলায় রয়টার্সের সাংবাদিক নিহত  

ইসরায়েলি ‘হামলায় রয়টার্সের সাংবাদিক’ নিহত ।লেবাননে ইসরায়েলি বাহিনীর হামলায় এ ফটো সাংবাদিক’ নিহত হয়েছেন। তার নাম ইশাম আব্দুল্লাহ। এছাড়া আহত হয়েছেন আল জাজিরা, রয়টার্স, এপিসহ অন্যান্য আন্তর্জাতিক সংবাদমাধ্যমের বেশ কয়েকজন সাংবাদিক। 

ইসরায়েলি হামলায় রয়টার্সের সাংবাদিক নিহত

রয়টার্স ইশাম আব্দুল্লাহর নিহত হওয়ার বিষয় নিশ্চিত করেছে। রয়টার্সের এক মুখপাত্র বলেছেন, এ ঘটনায় তারা ‘গভীরভাবে মর্মাহত’ হয়েছেন।

ইসরায়েলি হামলায় রয়টার্সের সাংবাদিক নিহত  

এক বিবৃতিতে রয়টার্স জানিয়েছে, ‘ইশাম দক্ষিণ লেবাননে কাজ করা রয়টার্সের ক্রুদের সঙ্গে সরাসরি সিগন্যাল দেওয়ার কাজ করছিলেন। এ হামলায় রয়টার্সের অপর দুই সাংবাদিক আল-সুদানি এবং মাহের নাজেহ আহত হয়েছেন। এখন তাদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

আল জাজিরা জানিয়েছে, শুক্রবার (১৩ অক্টোবর) আহত সাংবাদিকরা দায়িত্ব পালন করতে ইসরায়েল-লেবানন সীমান্তের আলমা আস-সাবে গিয়েছিলেন। ওই সাংবাদিক দলে রয়টার্স, আল জাজিরা এবং এপির সাংবাদিকরা ছিলেন। ধারণা করা হচ্ছে, ইসরায়েলি সেনাবাহিনী একটি ট্যাংক থেকে তাদের উপর সরাসরি গোলা ছোড়ে। সেখানকার অবস্থা ভয়াবহ ছিল।

 

ইসরায়েলি হামলায় রয়টার্সের সাংবাদিক নিহত  

 

Tags :

জাতীয় নিউজ ডেস্ক, জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Recent News