আসল নীতিগত সিদ্ধান্ত নিতে হবে পাকিস্তান সরকারকেই: বিশ্বব্যাংক

Table of Contents

আসল নীতিগত সিদ্ধান্ত নিতে হবে পাকিস্তান সরকারকেই: বিশ্বব্যাংক। পাকিস্তানে বিশ্বব্যাংকের ‘প্রধান নাজি বানহাসাইন, বিভিন্ন আন্তর্জাতিক অর্থনৈতিক সংগঠন বা মিত্র দেশগুলি বাইরে থেকে এই চরম আর্থিক সঙ্কট থেকে দেশকে উদ্ধারের পরামর্শ দিতে পারে মাত্র। কিন্তু দেশের মানুষের স্বার্থ রক্ষার্থে আসল নীতিগত সিদ্ধান্ত নিতে হবে পাকিস্তান ‘সরকারকেই। নাজির দাবি, এই ধরনের নীতিগত সিদ্ধান্ত মূলত রাজনীতিক, সেনা কর্মকর্তা এবং শিল্পপতিরা নিজেদের নিয়ন্ত্রণে রাখতে চান। এখন যে চরম আর্থিক সঙ্কটের দোরগোড়ায় পাকিস্তান দাঁড়িয়ে রয়েছে, সে দিক দিয়ে বিচার করতে হলে খুব ভেবেচিন্তে তদারকি সরকারকে সমস্ত সিদ্ধান্ত নিতে হবে বলে সতর্ক করেছেন বিশ্বব্যাঙ্কের ওই কর্তা।

আসল নীতিগত সিদ্ধান্ত নিতে হবে পাকিস্তান সরকারকেই: বিশ্বব্যাংক

আসল নীতিগত সিদ্ধান্ত নিতে হবে পাকিস্তান সরকারকেই: বিশ্বব্যাংক

পাকিস্তানের একটি দৈনিকের দাবি, দেশের ৪০ শতাংশ মানুষ এখন দারিদ্র্যসীমার নীচে বাস করছেন। বিদ্যুতের দাম গত কয়েক মাসে বেড়েছে প্রবল। এর পাশাপাশি বেড়েছে শিশুমৃত্যুর হারও। অর্থাৎ দেশের শিশুদের একটা বড় অংশ এখন যথাযথ চিকিৎসা পরিষেবাও পাচ্ছে না। এর সঙ্গেই যোগ হয়েছে, চাকরি ছাঁটাই। ওই পাকিস্তান দৈনিকই তাদের রিপোর্টে দাবি করেছে, গত কয়েক মাসে দেশের নানা প্রান্তে উৎপাদন বন্ধ করতে বাধ্য হচ্ছেন কারাখানা মালিকেরা। কোথাও বেড়েছে ছাঁটাইয়ের হার, আবার কোথাও সাধারণ মানুষের বেতন কমিয়ে তাদের ক্রয়ক্ষমতা আরও কমিয়ে দেওয়া হচ্ছে।

এই পরিস্থিতিতে গত সপ্তাহে নিউ ইয়র্কে পাকিস্তান সরকারের তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী আনওয়ার-উল-হক কাকরের সঙ্গেবৈঠকে বসেন আইএমএফ প্রধান ক্রিস্টালিনা জর্জিয়েভা। তিনি কাকরকে পরামর্শ দিয়েছেন, দেশের বিত্তশালী শ্রেণি এবং শিল্পপতিদের উপরে করের বোঝা বাড়িয়ে নিম্নবিত্ত এবং মধ্যবিত্তদের ভার লাঘব করতে। আমদানির উপরে নিষেধাজ্ঞা সরানোর পরামর্শও দেন তিনি। তবে বিশ্বব্যাঙ্ক ও আন্তর্জাতিক অর্থ তহবিলের এসব পরামর্শ পাকিস্তান সরকার কতটা মেনে চলে, তা ভবিষ্যৎই বলবে।

Leave a Comment