,

আইসিসির ওয়েবসাইট হ্যাক, খোয়া গেছে অনেক তথ্য

আইসিসির ওয়েবসাইট হ্যাক, খোয়া গেছে অনেক তথ্য। নরওয়ের হেগ শহরে আন্তর্জাতিক অপরাধ আদালতটি (আইসিসি) অবস্থিত। গত মঙ্গলবার ওয়েবসাইট হ্যাকের এই ঘটনা ঘটে। তবে এ ব্যাপারে বিস্তারিত কোনো তথ্য জানানো হয়নি। আদালতের একটি সূত্র জানিয়েছে, হ্যাকের পর ওয়েবসাইটটির সংরক্ষণাগারের যাবতীয় তথ্য এলোমেলো হয়ে গেছে এবং অনেক তথ্য খোয়া গেছে। খোয়া যাওয়া সব তথ্যই বিশ্বের বিভিন্ন দেশের যুদ্ধাপরাধ সংক্রান্ত মামলার। এই মামলাগুলো বিচারের জন্য আইসিসিতে নথিভুক্ত করা হয়েছিলো।

আইসিসির ওয়েবসাইট হ্যাক, খোয়া গেছে অনেক তথ্য

সূত্র আরও জানিয়েছে, হ্যাকের ধাক্কা এখনও কাটিয়ে উঠতে পারেনি আইসিসি। যেসব তথ্য খোয়া গেছে সেগুলো বিভিন্ন দেশের সরকারের কাছ থেকে যোগাড়ও করা যাচ্ছে না। কারণ মঙ্গলবার থেকে এখন পর্যন্ত অকার্যকর হয়ে আছে আইসিসির ইন্টারনেট সংযোগ।বর্তমানে সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকের মুসলিম বেসামরিকদের ওপর গণহত্যা চালানোর অভিযোগে এডোয়ার্ড এনগাইসোনা এবং আলফ্রেড ইয়েকাতোম নামে দুই ব্যক্তির বিচার চলছে। দুই জনই দেশটির চরম ডানপন্থী একটি সশস্ত্র গোষ্ঠীর সদস্য ছিলেন।

এই হ্যাকিংয়ের পেছনে এই মামলার আসামি পক্ষের হাত থাকতে পারে বলে সন্দেহ করা হচ্ছে। তবে এই অভিযোগ অস্বীকার করে আসামি পক্ষের আইনজীবী গির্ত জ্যান নুপস। তিনি বলেছেন, ‘যেহেতু আমরা আসামি পক্ষ সে কারণে কোর্ট সিস্টেমে আমাদের প্রবেশাধিকার খুবই সীমিত।’

ইউক্রেনে মানবতাবিরোধী অপরাধে সংশ্লিষ্টতার অভিযোগে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে ব্যাপক আলোচনায় আসে আইসিসি।

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

জিলাইভ২৪ বিশ্বব্যাপী বাংলাভাষীদের জন্য একটি নির্ভরযোগ্য অনলাইন নিউজ পোর্টাল; যা রাজনীতি, খেলাধুলা, ব্যবসা-বাণিজ্য ও আন্তর্জাতিক সংবাদের সর্বশেষ আপডেট প্রকাশ করে।

© ২০২৬ GLive24। সর্বস্বত্ব সংরক্ষিত।