জিলাইভ [ GLive ] | truth alone triumphs

মুম্বাইয়ে ফ্ল্যাট থেকে বিমানবালার মরদেহ উদ্ধার

মুম্বাইয়ে ফ্ল্যাট থেকে বিমানবালার মরদেহ উদ্ধার। ভারতের মুম্বাইয়ের একটি ফ্ল্যাট থেকে বিমানবালার রক্তাক্ত লাশ উদ্ধার করা হয়েছে। ভারতীয় বিমান সংস্থা এয়ার ইন্ডিয়ায় বিমানবালা হিসেবে প্রশিক্ষণের সুযোগ পাওয়ার পর তিনি মুম্বাই আসেন। ওই বিমানবালার নাম রুপল ওগ্রে (২৫)। রোববার (৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় রুপল ওগ্রে নামে ওই তরুণীর দেহ উদ্ধার করে পুলিশ। 

মুম্বাইয়ে ফ্ল্যাট থেকে বিমানবালার মরদেহ উদ্ধার

পুলিশ জানায়, এয়ার ইন্ডিয়ায় প্রশিক্ষণের সুযোগ পাওয়ার পরই মুম্বাই প্রেমিক এবং বোনকে নিয়ে একটি বাসায় ভাড়া থাকতেন রুপল। ঘটনার সময় তার বোন এবং প্রেমিক দুজনেই মুম্বাইয়ের বাইরে ছিলেন। রুপলের বাড়ি ভারতের ছত্তিসগড়ে। 

মুম্বাইয়ে ফ্ল্যাট থেকে বিমানবালার মরদেহ উদ্ধার

রোববার রুপলকে ফোনে না পেয়ে তার পরিবারের সদস্যেরা বন্ধুদের ফোন করেন। পরে রুপলের বন্ধুরা ওই ফ্ল্যাটে গিয়ে দেখেন, দরজা ভেতর থেকে বন্ধ। পরে তারা পুলিশকে খবর দেয়। পুলিশ ফ্ল্যাটের দরজা ভেঙে রুপলকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করেন। এরপর তাকে নিকটস্থ একটি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।

এ ঘটনায় পুলিশ ইতোমধ্যে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে। আটক ব্যক্তি ওই ভবনের ঝাড়ুদার হিসেবে কাজ করতেন। তার নাম বিক্রম অটওয়াল। বিক্রমের স্ত্রীকেও জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ।এছাড়া পুলিশ এ ঘটনার আলামত সংগ্রহের জন্য অ্যাপার্টমেন্টের এবং আশপাশের সিসি ক্যামেরার ভিডিও খতিয়ে দেখছে। 

 

মুম্বাইয়ে ফ্ল্যাট থেকে বিমানবালার মরদেহ উদ্ধার

Tags :

জাতীয় নিউজ ডেস্ক, জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Recent News