জিলাইভ [ GLive ] | truth alone triumphs

তত্তাবধায়ক সরকারের মৃত্যু হয়ে চল্লিশাও শেষ হয়ে গেছে: খাদ্যমন্ত্রী 

তত্তাবধায়ক সরকারের মৃত্যু হয়ে চল্লিশাও শেষ হয়ে গেছে: খাদ্যমন্ত্রী । খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেন, দেশবিরোধী অপশক্তিরা তত্ত্বাবধায়ক সরকারের জন্য আন্দোলন করছে। কিন্তু বাংলাদেশে আর তত্ত্বাবধায়ক সরকার হবে না। কারণ ইতোমধ্যে সুপ্রিম কোর্টের রায় হয়েছে, সংসদে পাস হয়েছে। সব মিলিয়ে বাংলাদেশে তত্ত্বাবধায়ক সরকারের মৃত্যু হয়েছে। 

তত্তাবধায়ক সরকারের মৃত্যু হয়ে চল্লিশাও শেষ হয়ে গেছে: খাদ্যমন্ত্রী

শুক্রবার ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে ছাত্রলীগের মহাসমাবেশে নওগাঁ জেলা ছাত্রলীগের নেতৃত্বে মিছিলে অংশ নিয়ে এ কথা বলেন তিনি। 

শেখ হাসিনাই নির্বাচনকালীন সরকার প্রধান থাকবেন উল্লেখ করে সাধন চন্দ্র মজুমদার বলেন, তার নেতৃত্বেই নির্বাচন কমিশন একটি সুষ্ঠু নির্বাচনের আয়োজন করবে। কে নির্বাচনে আসবে, কে আসবে না এটা আমাদের দেখার বিষয় না। যাদের নির্বাচন করার ক্ষমতা নেই, তারাই আন্দোলন করে তৃতীয় শক্তিকে ক্ষমতায় আনতে চায়। এটা বাংলাদেশ ছাত্রলীগ এবং আওয়ামী লীগ হতে দেবে না। বাংলার জনগণও এমনটা মেনে নেবে না।

ছাত্রলীগ-আওয়ামী লীগের একটি নেতাকর্মী বেঁচে থাকতে বাংলাদেশের সন্ত্রাসের রাজনীতি কায়েম হতে দেওয়া হবে না বলেও এ সময় হুশিয়ারী দেন তিনি। 

Tags :

নিউজ ডেস্ক । GLive24.com

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর