এবারের আন্দোলনে রাজপথেই সরকারের পতন ঘটানো হবে: ফখরুল

এবারের আন্দোলনে রাজপথেই সরকারের পতন ঘটানো হবে: ফখরুল। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, এবার নির্বাচন নিয়ে কোনো খেলা খেলতে দেওয়া হবে না। এবারের লড়াই জীবনপণ লড়াই। এবারের আন্দোলনে সরকারের পতন করা হবে। মানে মানে সরে না গেলে রাজপথেই সরকার পতন ঘটানো হবে। শেখ হাসিনার পদত্যাগই একমাত্র দাবি বিএনপির। এ দাবির আওয়াজ গণভবন, বঙ্গভবনে পৌঁছাতে হবে।

এবারের আন্দোলনে রাজপথেই সরকারের পতন ঘটানো হবে: ফখরুল

শুক্রবার (১১ আগস্ট) ঢাকা মহানগর উত্তর বিএনপির গণমিছিলের আগে সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।বিচার বিভাগ ব্যবহার করে বিএনপি নেতাকর্মীদের জেল দেওয়া হচ্ছে দাবি করে মির্জা ফখরুল বলেন, যত নির্যাতন, গুলি, টিয়ারশেল নিক্ষেপ করুক আন্দোলন থামানো যাবে না। জনগণ এবার তাদের দাবি আদায় করবে। 

নির্বাচন কমিশন বাতিল এবং নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দাবি করে তিনি বলেন, সরকারকে পদত্যাগ করতে হবে, সংসদ ভেঙে দিতে হবে, শেখ হাসিনার অধীনে কোনো নির্বাচন হবে না।তিনি আরো বলেন, এই সরকার অবৈধ সরকার। ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে দেশের মানুষ অবস্থান নিয়েছে। আওয়ামী লীগ সরকার দেশের গণতন্ত্রকে ধ্বংস করেছে, আমাদের পার্লামেন্টকে ধ্বংস করেছে, আমাদের প্রশাসনকে ধ্বংস করেছে। তারা আমাদের বিচার বিভাগকেও ধ্বংস করেছে। 

বিএনপির এই শীর্ষ নেতা বলেন, দেশের ১৮ কোটি মানুষ আজ ঐক্যবদ্ধ। তারা গণতন্ত্র পুনরুদ্ধার করে তাদের ভোটাধিকার প্রতিষ্ঠা করবে। এবারের লড়াই জীবনপণ লড়াই। একটাই দাবি, দাবি কী? তখন তিনি নেতাকর্মীদের সঙ্গে বলেন, শেখ হাসিনার পদত্যাগ।

বিএনপি মহাসচিব সরকারকে উদ্দেশ করে বলেন, আমরা নতুন যুদ্ধে নতুন লড়াই শুরু করেছি। মিছিলের মাধ্যমে জানিয়ে দিতে চাই তোমাদের দিন শেষ। মানে মানে পদত্যাগ কর। না হলে আমাদের নেতাও বলেছেন ফয়সালা হবে রাজপথে। এইবারে লড়াই গণতন্ত্র পুনরুদ্ধারে লড়াই, খালেদা জিয়াকে মুক্ত করার লড়াই।

সংক্ষিপ্ত সমাবেশে সভাপতিত্ব করেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমান। এ সময় উপস্থিত ছিলেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন চৌধুরী, আব্দুল আউয়াল মিন্টু, শামসুজ্জামান দুদু, চেয়ারপারসনের উপদেষ্টা জয়নাল আবদিন ফারুক, আবুল খায়ের ভূঁইয়া, হেলালুজ্জামান তালুকদার লালু, আতাউর রহমান ঢালী, জহিরুল হক শাহজাদা মিয়া, ফরহাদ হালিম ডোনার, যুগ্ম মহাসচিব মজিবর রহমান সরোয়ার, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল প্রমুখ।

Leave a Comment