রাজধানীতে দুর্বৃত্তের ছুরিকাঘাতে মোঃ সালমান ব্যপারি (১৮)নামের শিক্ষার্থী আহত হয়েছেন। গুলশান একাডেমি স্কুল এন্ড কলেজের বাণিজ্য বিভাগের এসএসসি পরীক্ষার্থী।শুক্রবার বাড্ডা গুপি পাড়া বাসার অদুরে সবজি গলিতে বিকেল সাড়ে ৫ টার দিকে এ ঘটনাটি ঘটে।
রাজধানীতে দুর্বৃত্তের ছুরিকাঘাতে স্কুল শিক্ষার্থী আহত
ঢামেক হাসপাতালে নিয়ে আসা আহত সালমানের মামা নাহিদ মিয়া জানান, বিকেলে সালমান ঘুরতে বের হয়েছিল দুই বন্ধুসহ।

তিনি বলেন, ঐ দুই বন্ধু’র সামনে থেকে সালমানকে টেনে দূরে নিয়ে যায় ৯/১০ জন যুবক। যাদের প্রত্যেকের বয়স আনুমানিক (২০-২৫) বছর। তারা তাকে মারধর ও ডান উরুতে ছুরিকাঘাত করে আহত করে। এবং তার কাছে থাকা ১০ আনা ওজনের একটি স্বর্ণের চেইন, নগদ এক হাজার টাকা ও তার ব্যবহারীত মোবাইলটি নিয়ে যায়
আহত অবস্থায় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে প্রথমে পার্শ্ববর্তী (এইচএএফ) জেনারেল হাসপাতালে নিয়ে যান। পরে আমরা খবর পেয়ে সেখান থেকে তাকে উদ্ধার করে রাতে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসি।

তিনি আরো বলেন, ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো: বাচ্চু মিয়া বলেন, আহত সালমান চিকিৎসাধীন রয়েছে। তার বাবার নাম সোহাগ ব্যাপারী।