আড়াই ঘণ্টা বন্ধ থাকার পর মেট্রোরেল চালু

আড়াই ঘণ্টা বন্ধ থাকার পর মেট্রোরেল চালু। যান্ত্রিক ত্রুটির কারণে বুধবার (৯ আগস্ট) সকাল সাড়ে ৯টা থেকে মেট্রোরেল চলাচল বন্ধ ছিল। তবে, আড়াই ঘণ্টা পর বেলা ১১টা ৫০ মিনিটে মেট্রোরেল চলাচল শুরু হয়।বুধবার (৯ আগস্ট) ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) জেনারেল ম্যানেজার ইফতেখার হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ত্রুটি শনাক্ত করা হয়েছে। ফের চলাচল শুরু করেছে মেট্রোরেল।

আড়াই ঘণ্টা বন্ধ থাকার পর মেট্রোরেল চালু

এদিকে সকালে মেট্রোলের বন্ধ থাকায় কিছুটা বিড়ম্বনায় পড়তে হয় যাত্রীদের। অনেককেই স্টেশনে রেলের অপেক্ষায় থাকতে দেখা যায়। দুদিন আগেও, গত সোমবার ট্র্যাকে কারিগরি সমস্যার কারণে ৪০ মিনিট দেরিতে মেট্রোরেল ছেড়েছিল।

 

আড়াই ঘণ্টা বন্ধ থাকার পর মেট্রোরেল চালু

 

এর আগে চলতি বছরের ১ জানুয়ারি বৈদ্যুতিক লাইনে ফানুস আটকে মেট্রোরেল চলাচল বন্ধ ছিল দুই ঘণ্টা। থার্টি ফাস্ট নাইটে ওড়ানো অনেক ফানুস মেট্রোরেলের বৈদ্যুতিক তারের ওপর এসে পড়লে দুর্ঘটনা রোধে তখন মেট্রোরেল চলাচল বন্ধ করা হয়।

গত ২৮ ডিসেম্বর দেশের প্রথম মেট্রোরেল লাইন এমআরটি-৬ এর আগারগাঁও থেকে দিয়াবাড়ি লাইন উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর থেকে ১১ দশমিক ৭৩ কিলোমিটার দীর্ঘ এই অংশে চলছে ট্রেন। ধাপে ধাপে এ অংশের ৯টি স্টেশন চালু হয়েছে। বর্তমানে সকাল ৮টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত ট্রেন চলাচল করছে। শুক্রবার সাপ্তাহিক বন্ধ। 

 

উত্তরা সেন্টার স্টেশনে থামবে মেট্রোরেল

 

Leave a Comment