জিলাইভ [ GLive ] | truth alone triumphs

একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন শুরু ১০ আগস্ট

একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন ‘শুরু ১০ আগস্ট। ১৫০ টাকা আবেদন ফি জমা দিয়ে সর্বনিম্ন ৫টি এবং সর্বোচ্চ ১০টি কলেজে পছন্দক্রমের ভিত্তিতে অনলাইনে আবেদন করতে পারবেন শিক্ষার্থীরা। একাদশ শ্রেণিতে’ ভর্তির নীতিমালা প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ।

 

একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন শুরু ১০ আগস্ট

একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন শুরু ১০ আগস্ট

এ বছর এসএসসি ও সমমানের পরীক্ষায় পাস করা শিক্ষার্থীদের কলেজে ভর্তি প্রক্রিয়া শুরু হবে আগামী ২৬ সেপ্টেম্বর থেকে, চলবে ৫ অক্টোবর পর্যন্ত। আর ক্লাস শুরু হবে ৮ অক্টোবর। এবারও শিক্ষার্থীদের ফলের ভিত্তিতে অনলাইনে ভর্তির আবেদন করতে হবে। তিন পর্যায়ে আবেদন গ্রহণ করা হবে।

২১-২৪ আগস্ট প্রথম পর্যায়ের আবেদন যাচাই, বাছাই ও নিষ্পত্তি করা হবে। ৩১ আগস্ট পুনঃনিরীক্ষণে ফল পরিবর্তিত শিক্ষার্থীদের আবেদন গ্রহণ করা হবে। এরপর ৫ সেপ্টেম্বর রাত ৮টায় প্রথম পর্যায়ে নির্বাচিত শিক্ষার্থীদের ফল প্রকাশ করা হবে।

 

একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন শুরু ১০ আগস্ট

 

১২-১৪ সেপ্টেম্বর দ্বিতীয় পর্যায়ের ও ২০-২১ সেপ্টেম্বর তৃতীয় পর্যায়ের আবেদন গ্রহণ করা হবে। ১৬ সেপ্টেম্বর রাত ৮টায় দ্বিতীয় পর্যায়ের আবেদনের ফল ও প্রথম মাইগ্রেশনের ফল এবং ২৩ সেপ্টেম্বর রাত ৮টায় তৃতীয় পর্যায়ের আবেদনের ফল ও দ্বিতীয় মাইগ্রেশনের ফল প্রকাশ করা হবে।

Tags :

নিউজ ডেস্ক । GLive24.com

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Recent News