,

নিজ মেয়েকে ধর্ষণের অভিযোগ নিয়ে থানায় মা

নিজ মেয়েকে ধর্ষণের অভিযোগ নিয়ে থানায় মা। ২০ বছর বয়সী মেয়েকে তার বাবা ধর্ষণ করেছেন- এমন একটি অভিযোগ নিয়ে থানায় যান মা। সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে ওই নারীর স্বামী, অর্থাৎ মেয়ের বাবাকে আটক করেছে পুলিশ।শুক্রবার (২১ জুলাই) সকালে কিশোরগঞ্জ শহরের গাইটাল পেট্রোলপাম্প এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক ব্যক্তি কিশোরগঞ্জ শহরে কাঁচামালের ব্যবসা করেন। তার বাড়ি ময়মনসিংহের নান্দাইলে।

নিজ মেয়েকে ধর্ষণের অভিযোগ নিয়ে থানায় মা

থানায় দেওয়া অভিযোগ থেকে গেছে, ওই ব্যক্তির চার মেয়ে রয়েছে। এরমধ্যে ৯ মাস আগে কিশোরগঞ্জে খালাতো ভাইয়ের সঙ্গে বিয়ে হয় ভুক্তভোগী মেয়ের। বিয়ের পর প্রায়ই মেয়ের শ্বশুরবাড়ির লোকজনের সঙ্গে ঝগড়া করে মেয়েকে কিশোরগঞ্জে ভাড়া বাসায় নিয়ে যান তার বাবা।

 

নিজ মেয়েকে ধর্ষণের অভিযোগ নিয়ে থানায় মা

 

২৭ জুন সন্তান প্রসবের জন্য ওই ব্যক্তির স্ত্রী কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি হন। এই সুযোগে ওইদিন রাতে বাসায় কেউ না থাকার মেয়েটিকে জোরপূর্বক ধর্ষণ করেন তার বাবা। এরপর ১৯ জুলাই আবারও মেয়েকে ধর্ষণ করার চেষ্টা করেন তিনি। কিন্তু ধর্ষণ করতে না পেরে মেয়েকে মারধর করেন।

ভুক্তভোগী মেয়ে বলেন, এর আগেও একাধিকবার আমাকে ধর্ষণ করেন বাবা। আমি আমার সঙ্গে ঘটে যাওয়া খারাপ কাজের বিচার চাই।

মেয়ের মা বলেন, আমার যেদিন হাসপাতালে বাচ্চা হয়, সেদিন রাতে আমার স্বামী মেয়েকে ধর্ষণ করেন। সবশেষ ১৯ জুলাই আমাকে ঘুমের ওষুধ খাইয়ে মেয়েকে আবারও ধর্ষণের চেষ্টা করেন। তা করতে না পেরে মেয়েকে মারপিট করেন তিনি। পরে মেয়ে বিষয়টি আমাকে জানায়। এরপর আমি পুলিশকে জানালে পুলিশ এসে আমার স্বামীকে আটক করে থানায় নিয়ে যায়।

 

নিজ মেয়েকে ধর্ষণের অভিযোগ নিয়ে থানায় মা

 

কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ দাউদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।তিনি জানান, মেয়ের সঙ্গে অনৈতিক সম্পর্ক করেছেন বলে স্বামীর বিরুদ্ধে অভিযোগ দাখিল করেছেন স্ত্রী। অভিযোগের ভিত্তিতে ওই ব্যক্তিকে আটক করা হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

জিলাইভ২৪ বিশ্বব্যাপী বাংলাভাষীদের জন্য একটি নির্ভরযোগ্য অনলাইন নিউজ পোর্টাল; যা রাজনীতি, খেলাধুলা, ব্যবসা-বাণিজ্য ও আন্তর্জাতিক সংবাদের সর্বশেষ আপডেট প্রকাশ করে।

© ২০২৬ GLive24। সর্বস্বত্ব সংরক্ষিত।