ইইউ নির্বাচন পর্যবেক্ষক দলের কার্যক্রম শুরু

ইইউ নির্বাচন পর্যবেক্ষক দলের কার্যক্রম শুরু। ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ঢাকা অফিসের এক উচ্চপদস্থ কর্মকর্তা রোববার এ তথ্য জানিয়েছেন।তিনি জানান, ইইউ ৬ সদস্যের প্রতিনিধি দলের চারজন সদস্য দুই ভাগে শনিবার ঢাকায় আসলেও প্রতিনিধিদলের ‘নেতা চেলেরি রিকার্ডো এবং সদস্য মেরি-হেলেন অ্যান্ডারলিন রোববার ভোরে ঢাকায় পৌঁছেন। তিনি জানান, রোববার থেকেই তারা ঢাকায় তাদের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করেছেন। ২৩ জুলাই পর্যন্ত তারা ঢাকায় অবস্থান করবেন।

 

ইইউ নির্বাচন পর্যবেক্ষক দলের কার্যক্রম শুরু

ইইউ নির্বাচন পর্যবেক্ষক দলের কার্যক্রম শুরু

ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দলের সদস্যরা ঢাকায় সফরকালে সরকারি-বেসরকারি প্রতিনিধি, বিভিন্ন রাজনৈতিক দল, সুশীল সমাজ ও গণমাধ্যমের সঙ্গে মতবিনিময় করবেন বলে তিনি জানান। 

তিনি বলেন, এছাড়াও তারা নির্বাচনী পরিবেশ যাচাই করবেন। একইসঙ্গে আগামী জাতীয় নির্বাচনে ইইউ কোনো পর্যবেক্ষক পাঠাবে কি না, প্রতিনিধি দল সে বিষয়ে সুপারিশ করবে। তাদের সুপারিশের ওপর ভিত্তি করেই ইইউ এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।

 

ইইউ নির্বাচন পর্যবেক্ষক দলের কার্যক্রম শুরু

 

Leave a Comment