খালেদা জিয়ার শারীরিক অবস্থা এখন ভালো: ব্যক্তিগত চিকিৎসক

খালেদা জিয়ার শারীরিক অবস্থা এখন ভালো: ব্যক্তিগত চিকিৎসক। বিএনপি চেয়ারপার্সন-এর ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন এর বরাত দিয়ে দলটির মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান জানিয়েছেন বেগম খালেদা জিয়া ভালো আছেন। তার চিকিংসা চলছে।গত সোমবার রাতে খালেদা জিয়া হঠাৎ অসুস্থ হয়ে পড়লে গুলশান বাসভবন ফিরোজা থেকে রাত দেড়টার দিকে তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। তার আগে মেডিকেল বোর্ডের দুই সদস্য তাকে পরীক্ষানিরীক্ষা করে হাসপাতালে নেওয়ার সিদ্ধান্ত দেন।

 

খালেদা জিয়ার শারীরিক অবস্থা এখন ভালো: ব্যক্তিগত চিকিৎসক

 

খালেদা জিয়ার শারীরিক অবস্থা এখন ভালো: ব্যক্তিগত চিকিৎসক

এর আগে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার অংশ হিসেবে গত ২৯ এপ্রিল এভারকেয়ার হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। পরীক্ষা শেষে ২ দিন পর আবার গুলশানের বাসায় ফিরে আসেন।

খালেদা জিয়া হার্টের সমস্যা, লিভারসিরোসিস ছাড়াও নানা শারীরিক জটিলতায় ভুগছেন। বহু বছর ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, দাঁত ও চোখের সমস্যাসহ নানা জটিলতা রয়েছে তার। কারাগার থেকে বেরোনোর পর চিকিৎসার জন্য কয়েক দফা হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নেন তিনি।

 

খালেদা জিয়ার শারীরিক অবস্থা এখন ভালো: ব্যক্তিগত চিকিৎসক

 

Leave a Comment