যৌথভাবে দেশব্যাপী ১৩০০ কৃষককে ২৫ কোটি টাকা সহায়তা করবে ইউসিবি এগ্রো-আরডিএ

যৌথভাবে দেশব্যাপী ১৩০০ কৃষককে ২৫ কোটি টাকা সহায়তা করবে ইউসিবি এগ্রো-আরডিএ। ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি)-এর এমডি ও সিইও আরিফ কাদরী বলেন, ভরসার নতুন জানালা প্রকল্পে কৃষিদের মাঝে আমাদের অংশ গ্রহণ বাড়াবে। এটি আমাদের সিএসআর ফান্ড থেকে তৈরি করা একটি প্রকল্প। এই প্রকল্পের মোট বরাদ্দ ২৫ কোটি টাকা। আমরা যে ১৩০০ জন কৃষককে উন্নত প্রশিক্ষণ দিবো। এ প্রশিক্সণের লক্ষ্য প্রত্যন্ত অঞ্চলের কৃষকরা যাতে আধুনিক কৃষি যন্ত্রপাতি ব্যবহার করে বেশি ফলন ফলাতে পারবে। সেইসঙ্গে আর্থিক সক্ষমতাও বৃদ্ধি পাবে। এর জন্য আমরা যে কৃষকদের প্রশিক্ষণ দিবো তাদের মধ্যে থেকে প্রতিজন কৃষককে এককালিন ১২ হাজার টাকা করে দেয়া হবে। এই টাকা তাদেরকে আর পরিশোধ করতে হবে না।

বুধবার ইউসিবির এগ্রো সিএসআর ২০২৩-এর আওতায় ভরসার নতুন জানালা শীর্ষক প্রকল্পের পরিচিতি, লোগো উন্মোচন এবং রুরাল ডেভেলপমেন্ট একাডেমি (আরডিএ)-র সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর উপলক্ষ্যে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।রাজধানীর গুলশানের ইউসিবি এলডিসি মিলনায়তনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে ইউসিবির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও আরিফ কাদরী এবং আরডিএ’র যুগ্ম পরিচালক মো. আব্দুল মজিদ প্রামানিক পিএইচডি স্ব স্ব প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।

যৌথভাবে দেশব্যাপী ১৩০০ কৃষককে ২৫ কোটি টাকা সহায়তা করবে ইউসিবি এগ্রো-আরডিএ

ইউসিবি’র ডিএমডি ও কোম্পানি সেক্রেটারি এটিএম তাহমিদুজ্জামান বলেন, ভরসার নতুন জানালা’র লক্ষ্য হচ্ছে কৃষকদের সক্ষমতা বৃদ্ধি করা। ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি) সামাজিক দায়িত্বের অংশ হিসেবে এ বছর কৃষিখাতে সহায়তা প্রদানমূলক প্রকল্প ‘ভরসার নতুন জানালা’ বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ করেছে।

 

যৌথভাবে দেশব্যাপী ১৩০০ কৃষককে ২৫ কোটি টাকা সহায়তা করবে ইউসিবি এগ্রো-আরডিএ

 

এই প্রকল্পের বাস্তবায়ন সহযোগী বিসেফ ফাউন্ডেশন জানিয়ে তিনি আরও বলেন, এই প্রকল্পের লক্ষ্য-দেশের খাদ্য নিরাপত্তা, উন্নত পুষ্টিমান নিশ্চিতকরণ এবং জলবায়ুসহিষ্ণু টেকসই কৃষির প্রসার ঘটানো। এই প্রকল্পের আওতায় সারাদেশের প্রায় ৫০০ উপজেলা থেকে মোট ১৩০০ কৃষি উদ্যোক্তাকে প্রশিক্ষণ দেওয়া হবে। এ ছাড়া দেশের ৪০টি উপজেলায় কৃষি-উদ্যোক্তাদের আধুনিক যন্ত্রপাতি সহায়তা প্রদানের মাধ্যমে কৃষির সমৃদ্ধিতে মডেল এলাকা হিসেবে গড়ে তোলা হবে।

একইসঙ্গে এই প্রকল্পের আওতায় বাংলাদেশের ঝুঁকিপূর্ণ চরবাসীর পরিবারের খাদ্য ও পুষ্টি নিরাপত্তার উন্নতির জন্য জলবায়ু স্মার্ট কৃষি বিপণন ব্যবস্থার উন্নয়নের উপর গবেষণার উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

তাহমিদুজ্জামান বলেন, ৪০টি উপজেলায় ২ লাখ বৃক্ষ রোপণ করা। কৃষকদের সঙ্গে ব্যাংকের দূরত্ব রয়েছে। আমরা সেই জায়গায় কাজ করবো। আমরা একটি রোল মডেল উপস্থাপ করতে চাই। যাতে করে আমাদের কাজ দেখে অন্যরাও এই কাজ করে। এই প্রকল্পের আওতায় বাংলাদেশের ঝুঁকিপূর্ণ চরবাসীর পরিবারের খাদ্য ও পুষ্টি নিরাপত্তার উন্নতির জন্য জলবায়ু স্মার্ট কৃষি বিপণন ব্যবস্থার উন্নয়নের উপর গবেষণার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এই গবেষণা কাজ পরিচালনা করবে রুরাল ডেভেলপমেন্ট একাডেমি (আরডিএ)-র সহযোগী প্রতিষ্ঠান চর ডেভেলপমেন্ট রিসার্চ সেন্টার (সিডিআরসি)।

 

যৌথভাবে দেশব্যাপী ১৩০০ কৃষককে ২৫ কোটি টাকা সহায়তা করবে ইউসিবি এগ্রো-আরডিএ

 

প্রকল্পের সমন্বয়ক বিশিষ্ট গণমাধ্যম ব্যক্তিত্ব রেজাউল করিম সিদ্দিকী বলেন, এনজিও মাধ্যমে যে ঋণ পাচ্ছে কৃষক তা অনেক বেশি সুদ হার। যা কৃষি ঋণের মোট ঋণের ৬২ শতাংশ। আমরা মুলত কৃষকদের সচেতনতার বীজ বপন করতে চাই। ভরসার নতুন জানালার মাধ্যমে মানবিক ব্যাংকিং ব্যবস্থা গাড়ে তুলতে চাই। আমরা একটি পথ তৈরি করলাম, যা দেখে অন্যান্য ব্যাংক ও প্রতিষ্ঠানগুলো এগিয়ে আসবে। দেশে বাণিজ্যিক ব্যাংকগুলোর মধ্যে এই প্রথম ইউসিবি কৃষির সমৃদ্ধিতে ইউসিবি এই স্লোগানকে সামনে নিয়ে যাত্রা শুরু করলো ‘ভরসার নতুন জানালা’।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বিসেফ ফাউন্ডেশনের সহ-সভাপতি ও সাবেক কৃষি সচিব আনোয়ার ফারুক, ইউসিবির ইভিপি আবুল কালাম আজাদসহ উভয় সংস্থার অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Leave a Comment