,

আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দর নিম্নমুখী

অবশেষে আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দর নিম্নমুখী হয়েছে। প্রতি আউন্সের দাম ২০০০ ডলারের নিচে নেমেছে। বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে সিএনবিসির এক প্রতিবেদনে এ তথ্য পাওয়া গেছে।

 আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দর নিম্নমুখী

আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দর নিম্নমুখী

এতে বলা হয়, যুক্তরাষ্ট্রের অর্থনীতি মন্থর রয়েছে। ফলে প্রত্যাশার চেয়ে দেরিতে সুদের হার কমাতে পারে ফেডারেল রিজার্ভ। আপাতত দেশটির জাতীয় ঋণের সীমা নিয়ে আলোচনায় মনোযোগ দিয়েছেন ব্যবসায়ীরা। তাতে গুরুত্বপূর্ণ ধাতুটির দরপতন ঘটেছে।

মঙ্গলবার (১৬ মে) স্পট মার্কেটে আন্তর্জাতিক বেঞ্চমার্ক স্বর্ণের দাম কমেছে ১ দশমিক ৪৭ শতাংশ। প্রতি আউন্সের দাম স্থির হয়েছে ১৯৯০ ডলার ৮৯ সেন্টে।

 আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দর নিম্নমুখী

 

একই কার্যদিবসে যুক্তরাষ্ট্রের বেঞ্চমার্ক স্বর্ণের সরবরাহ মূল্য হ্রাস পেয়েছে ১ দশমিক ৩৮ শতাংশ। আউন্সপ্রতি দাম নিষ্পত্তি হয়েছে ১৯৯৪ ডলার ৭০ সেন্টে।

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

জিলাইভ২৪ বিশ্বব্যাপী বাংলাভাষীদের জন্য একটি নির্ভরযোগ্য অনলাইন নিউজ পোর্টাল; যা রাজনীতি, খেলাধুলা, ব্যবসা-বাণিজ্য ও আন্তর্জাতিক সংবাদের সর্বশেষ আপডেট প্রকাশ করে।

© ২০২৬ GLive24। সর্বস্বত্ব সংরক্ষিত।