জাতীয় সংসদের বাজেট অধিবেশন ৩১ মে

জাতীয় সংসদের বাজেট অধিবেশন ৩১ মে। একাদশ জাতীয় সংসদের ২০২৩-২০২৪ সালের বাজেট ‘অধিবেশন ৩১ মে বুধবার বিকেল ৫ টায় বসবে। এটি এই সংসদের ২৩ তম অধিবেশন আহ্বান করেছেন। সংসদ অধিবেশন শুরুর দিন বিকেল ৪টায়  সংসদের কার্যউপদেষ্টা কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে। এই বৈঠকে অধিবেশন কতো কার্যদিবস চলবে তার চূড়ান্ত সিদ্ধান্ত হবে। মূলত বাজেট ‘অধিবেশন দীর্ঘ হয়।

জাতীয় সংসদের বাজেট অধিবেশন ৩১ মে

রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন  রোববার বিকালে  একাদশ জাতীয় সংসদের ২৩তম ও ২০২৩ বাজেট ‘অধিবেশন আহ্বান করেছেন। তিনি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে এ অধিবেশন আহ্বান করেছেন।

জাতীয় সংসদ সচিবালয়ের গণসংযোগ শাখা থেকে জানানো হয়েছে।।এই অধিবেশনে আগামি ২০২৩- ২০২৪ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে পেশ করা হবে। প্রস্তাবিত বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। এটি হবে সংসদে পঞ্চম বাজেট উপস্থাপন।

এ বছর অন্যান্য বছরের তুলনায় কিছুটা আগেভাগে বাজেট পাস হবে। জুন মাসের শেষ দিকে ঈদুল আজহা উদযাপনের কারণে   বাজেট পাস আগেভাগে  হবে।২৫ জুন বাজেট পাস হতে পারে বলে সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে।

Leave a Comment