আজ গতির সর্বোচ্চ পর্যায়ে পৌঁছবে ঘূর্ণিঝড় মোকা । এ সময় ঝড়ের কেন্দ্রে সর্বোচ্চ গতিবেগ ওঠে যেতে পারে ২১০ কিলোমিটার পর্যন্ত, যা হারিকেনের গতিসম্পন্ন।আবহাওয়াবিদরা বলছেন, ঝড়টি কক্সবাজার ও মিয়ানমারে কিয়াকপিউ বন্দরে মাঝ দিয়ে স্থলভাগে ওঠে আসবে রোববার (১৩ মে) দুপুরের দিকে। সে সময়ও অতি প্রবল ঝড়ের গতি নিয়ে আঘাত হানবে মোখা।
উত্তর ভারত সাগরে সৃষ্ট হওয়া ঘূর্ণিঝড় পর্যবেক্ষণ সংস্থা আঞ্চলিক বিশেষায়িত আবহাওয়া বিষয়ক কেন্দ্রও (আরএসএমসি) একই তথ্য জানিয়েছে। বাংলাদেশের আবহাওয়া অধিদফতরও এই সংস্থার সদস্য।
আজ গতির সর্বোচ্চ পর্যায়ে পৌঁছবে ঘূর্ণিঝড় মোকা
রোববার দুপুরের দিকে উপকূলে ওঠার সময় মোখার কেন্দ্রে বাতাসের সর্বোচ্চ গতিবেগ ওঠতে পারে ১৭৫ কিলোমিটার পর্যন্ত। এরপর ধীরে ধীরে আরও শক্তিক্ষয় করে সোমবার দুর্বল হয়ে যেতে পারে।
ঘূর্ণিঝড়ের প্রভাবে উপকূলে দুই থেকে আড়াই মিটার উঁচু জলোচ্ছ্বাস হতে পারে। আবহাওয়াবিদ গোলাম রব্বানী জানিয়েছেন, ঘূর্ণিঝড়ের ডান দিকে জলোচ্ছ্বাস বড় হওয়ার কারণে দেশের উপকূলের চেয়ে মিয়ানমারে ক্ষতি হতে পারে বেশি।
আবহাওয়াবিদ মো. ওমর ফারুক জানিয়েছেন, অতি প্রবল ঘূর্ণিঝড় কেন্দ্রের সনিকটবর্তী এলাকায় সাগর খুবই বিক্ষুদ্ধ রয়েছে। তাই চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে ২ (দুই) নম্বর দূরবর্তী হুঁশিয়ারী সংকেত নামিয়ে তার পরিবর্তে ৪ (চার) নম্বর স্থানীয় হুঁশিয়ারী সংকেত দেখাতে বলা হয়েছে। এছাড়া উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে অতিদ্রুত নিরাপদ আশ্রয়ে যেতে বলা হয়েছে।