বিএনপিকে নির্বাচনে ডাকার কিছু নেই: ওবায়দুল কাদের

বিএনপিকে নির্বাচনে ডাকার কিছু নেই; নির্বাচনে না এলে তাদের ব্যর্থতা বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, নির্বাচনে আসা তাদের সুযোগ নয়, অধিকার।

বুধবার (১০ মে) সকালে হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ায় গণপরিবহনকে বৈদ্যুতিক পরিবহনে ত্বরান্বিতকরণ শীর্ষক এক কর্মশালা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন মন্ত্রী।

বিএনপিকে নির্বাচনে ডাকার কিছু নেই: ওবায়দুল কাদের

তিনি বলেন, বিএনপিকে সরকার কোনো ফাঁদে ফেলে আনেনি এবং কোনো প্রলোভনও দিচ্ছে না। বিএনপিকে নির্বাচনে ডাকার কিছু নেই। নির্বাচনে আসা তাদের সুযোগ নয়, অধিকার। নির্বাচনে না এলে, তাদের ব্যর্থতা।

 

‘সুষ্ঠু নির্বাচনের আয়োজন করবে নির্বাচন কমিশন। আর নির্বাচনে রুটিন ওয়ার্ক করবে বর্তমান সরকার।’

তত্ত্বাবধায়ক সরকার ‘প্রসঙ্গে কাদের বলেন, ‘বিএনপি আজ তত্ত্বাবধায়ক সরকার চাচ্ছে। তারা বায়াসড তত্ত্বাবধায়ক সরকার চায়; যারা তাদের ক্ষমতায় বসিয়ে দেবে। এ ধরনের তত্ত্বাবধায়ক সরকার আওয়ামী লীগ চায় না।

Leave a Comment