খবরওয়ালা ডেস্ক
প্রকাশ: ৬ই মে ২০২৩, ২:৪৩ পিএম

তৃণমূল বিএনপি নতুন ভারপ্রাপ্ত চেয়ারম্যান পদে বসার প্রবল সম্ভাবনা রয়েছে নাজমুল হুদার মেয়ে ব্যারিস্টার অন্তরা সেলিমা হুদার।
শনিবার (৬ মে) গুলশান-১ এর দলীয় কার্যালয় থেকে নাম প্রকাশ করা হবে। শুক্রবার (৫ মে) রাতে সংগঠনটির পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।

গত ১৯ ফেব্রুয়ারি তৃণমূল বিএনপির চেয়ারম্যান ব্যারিস্টার নামজমুল হুদা মারা যান। এরপর দলের লোকজনের চাওয়া ছিল তার স্ত্রী সিগমা হুদা দলের হাল ধরুক। কিন্তু নাজমুল হুদার স্ত্রী এতে রাজি হননি বলে জানা গেছে।

এতে আরো বলা হয়, শনিবার (মে) এক সংবাদ সম্মেলনের মাধ্যমে দেশবাসীকে ভারপ্রাপ্ত ‘চেয়ারম্যানের নাম জানাবে সংগঠনটি।
মন্তব্য