,

তৃণমূল বিএনপি নতুন ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নাম প্রকাশ আজ

তৃণমূল বিএনপি নতুন ভারপ্রাপ্ত চেয়ারম্যান পদে বসার প্রবল সম্ভাবনা রয়েছে নাজমুল হুদার মেয়ে ব্যারিস্টার অন্তরা সেলিমা হুদার।

শনিবার (৬ মে) গুলশান-১ এর দলীয় কার্যালয় থেকে নাম প্রকাশ করা হবে। শুক্রবার (৫ মে) রাতে সংগঠনটির পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।

তৃণমূল বিএনপি নতুন ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নাম প্রকাশ আজ

তৃণমূল বিএনপি নতুন ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নাম প্রকাশ আজ

গত ১৯ ফেব্রুয়ারি তৃণমূল বিএনপির চেয়ারম্যান ব্যারিস্টার নামজমুল হুদা মারা যান। এরপর দলের লোকজনের চাওয়া ছিল তার স্ত্রী সিগমা হুদা দলের হাল ধরুক। কিন্তু নাজমুল হুদার স্ত্রী এতে রাজি হননি বলে জানা গেছে।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ব্যারিস্টার নাজমুল হুদার মৃত্যুতে পদটি শূন্য হয়ে আছে। গঠনতন্ত্র মোতাবেক ৯০ দিনের মধ্যে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের শূন্য পদটি পূরণ করার বিধান রয়েছে। এমতাবস্থায় গত ২২ মার্চ এক জরুরি সভায় এবং ৫ মে সাধারণ সভার সিদ্ধান্ত অনুযায়ী নতুন ভারপ্রাপ্ত চেয়ারম্যান পদটি পূরণ করা হয়।
তৃণমূল বিএনপি নতুন ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নাম প্রকাশ আজ

এতে আরো বলা হয়, শনিবার (মে) এক সংবাদ সম্মেলনের মাধ্যমে দেশবাসীকে ভারপ্রাপ্ত ‘চেয়ারম্যানের নাম জানাবে সংগঠনটি।

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

জিলাইভ২৪ বিশ্বব্যাপী বাংলাভাষীদের জন্য একটি নির্ভরযোগ্য অনলাইন নিউজ পোর্টাল; যা রাজনীতি, খেলাধুলা, ব্যবসা-বাণিজ্য ও আন্তর্জাতিক সংবাদের সর্বশেষ আপডেট প্রকাশ করে।

© ২০২৬ GLive24। সর্বস্বত্ব সংরক্ষিত।