ঈদের ছুটিতে নগরবাসীকে বাড়তি সতর্ক থাকার’ আহ্বান। পুলিশের মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল-মামুন নগরবাসীকে ঈদ-উল-ফিতরের ছুটিতে নিজ জেলায় রওনা হওয়ার আগে তাদের জিনিসপত্রের ব্যাপারে অতিরিক্ত ‘সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।
সায়েদাবাদ বাস টার্মিনালে এক সংবাদ সম্মেলনে আইজিপি বলেন, “আপনাকে অতিরিক্ত ‘সতর্ক থাকতে হবে।

ঈদের ছুটিতে নগরবাসীকে বাড়তি সতর্ক থাকার আহ্বান
আপনি নগদ টাকা, গহনা এবং অন্যান্য মূল্যবান জিনিসপত্র আপনার সাথে নিয়ে যেতে পারেন অথবা আপনার নিজ জেলায় যাওয়ার আগে শহরে থাকা আপনার আত্মীয়দের কাছে রেখে যেতে পারেন।”
পুলিশ প্রধান বাড়িগামী যাত্রীদের অপরিচিত বা সহযাত্রীদের দেয়া কোনো খাবার না খাওয়ার আহ্বান জানান।
কাপড়ের বাজারে সাম্প্রতিক অগ্নিকান্ডের ঘটনা সম্পর্কে তিনি বলেন, অগ্নিকান্ডের ঘটনাগুলো পুলিশ নিবিড়ভাবে তদন্ত করছে।
তিনি আরো বলেন, “এগুলো নাশকতা কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। কেউ দোষী সাব্যস্ত হলে কঠোর ব্যবস্থা নেয়া হবে।”