মৎস্য ‘অধিদপ্তর সূত্র জানায়, পটুয়াখালীর কলাপাড়া উপজেলাসংলগ্ন আন্ধারমানিক নদের ৪০ কিলোমিটার আয়তনের অভয়াশ্রমটি এ নিষেধাজ্ঞার আওতার বাইরে থাকবে। এ অভয়াশ্রমে গত নভেম্বর থেকে ডিসেম্বর—দুই মাসের নিষেধাজ্ঞা ছিল।

মৎস্য অধিদপ্তরের বরিশাল বিভাগীয় উপপরিচালক আনিছুর রহমান তালুকদার জানান, ছয়টির মধ্যে পাঁচটি অভয়াশ্রমে এ নিষেধাজ্ঞা বলবৎ থাকবে। এ সময় নিষেধাজ্ঞা অমান্য করে কেউ মাছ শিকার করলে তাঁদের জেল-জরিমানা করা হবে। নিষেধাজ্ঞা চলাকালে জেলেদের যাতে কষ্ট না হয়, সে জন্য তাঁদের সরকারের পক্ষ থেকে চার ধরনের সহায়তা দেওয়া হবে।
আরও দেখুনঃ

