,

সংস্কৃতির বিকাশে বিনোদন পত্রিকার ভূমিকা অপরিসীম : সংস্কৃতি প্রতিমন্ত্রী

সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ বলেছেন, সংস্কৃতি বিকাশে বিনোদন পত্রিকা’র ভূমিকা অপরিসীম।
তিনি বলেন, এসময় বিনোদন ম্যাগাজিন ও পত্রিকাগুলো ছিলো সংস্কৃতি ও চলচ্চিত্র অঙ্গনের খবর সাধারণ পাঠকদের নিকট পৌঁছে দেয়ার অন্যতম মাধ্যম।

বর্তমানে অনলাইন ও সোশ্যাল মিডিয়ার ব্যাপক প্রসারের যুগে এটি কমে আসলেও মাসিক বিনোদন ম্যাগাজিন আনন্দ লহরী সে ধারা বজায় রেখেছে।

প্রতিমন্ত্রী রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের সেলিব্রিটি হলে মাসিক আনন্দ লহরী ম্যাগাজিনের যুগপূর্তি উপলক্ষে ‘আনন্দ লহরী পারফরমেন্স অ্যাওয়ার্ড ২০২২’ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

 

সংস্কৃতির বিকাশে বিনোদন পত্রিকার ভূমিকা অপরিসীম : সংস্কৃতি প্রতিমন্ত্রী

সংস্কৃতির বিকাশে বিনোদন পত্রিকার ভূমিকা অপরিসীম : সংস্কৃতি প্রতিমন্ত্রী

তিনি  বলেন, আনন্দ লহরীর মতো একটি মাসিক পত্রিকার জন্য প্রতিষ্ঠার যুগপূর্তি মোটেও কম কথা নয়। শুরু  থেকেই পত্রিকাটি সংস্কৃতি অঙ্গনের খবর গুরুত্ব দিয়ে প্রকাশ করে আসছে,এর ধারা অব্যাহত থাকবে ।

google news
গুগোল নিউজে আমাদের ফলো করুন

 

আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য পারভীন জামান কল্পনার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন, প্রফেসর মেরিনা জাহান (কবিতা) ও ভার্সেটাইল মিডিয়ার কর্ণধার মোহাম্মদ আরশাদ আদনান।

 

সংস্কৃতির বিকাশে বিনোদন পত্রিকার ভূমিকা অপরিসীম : সংস্কৃতি প্রতিমন্ত্রী

 

জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেন, একটি দেশের নাগরিকদের মনন গঠনে সংস্কৃতিকর্মীদের ভূমিকা অত্যন্ত  গুরুত্বপূর্ণ। তিনি বলেন, মুক্তিযুদ্ধের চেতনাকে বুকে ধারণ করে সংস্কৃতি কর্মীদের কাজ করতে হবে।
অনুষ্ঠানে বিশিষ্ট সুরকার ও সংগীত পরিচালক সুজেয় শ্যামকে আজীবন সম্মাননা, বিশিষ্ট অভিনেতা আমিরুল হক চৌধুরী ও  অভিনেত্রী দিলারা জামানকে বিশেষ সম্মাননা প্রদান করা  হয়।

আরও দেখুনঃ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

জিলাইভ২৪ বিশ্বব্যাপী বাংলাভাষীদের জন্য একটি নির্ভরযোগ্য অনলাইন নিউজ পোর্টাল; যা রাজনীতি, খেলাধুলা, ব্যবসা-বাণিজ্য ও আন্তর্জাতিক সংবাদের সর্বশেষ আপডেট প্রকাশ করে।

© ২০২৬ GLive24। সর্বস্বত্ব সংরক্ষিত।