সমঝোতা সই করবে বাংলাদেশ-আর্জেন্টিনা

ঢাকায় আর্জেন্টিনা দূতাবাস আবারও খুলতে যাচ্ছে। আজ সোমবার ঢাকার বনানীতে দেশটির দূতাবাস উদ্বোধন করা হবে। সমঝোতা সই করবে বাংলাদেশ-আর্জেন্টিনা এ উপলক্ষে বড় একটি প্রতিনিধি দল নিয়ে আজ সকালে ঢাকায় আসেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী সান্তিয়াগো ক্যাফিয়েরো। তার এ সফরে দুই দেশের মধ্যে ৪টি সমঝোতা স্মারক সই হবে।

ঢাকায় তিন দিনের সফরে আজ সকাল ১১টার দিকে ব্র্যাকের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। এদিকে একই সময়ে সফররত দেশটির ব্যবসায়িক প্রতিনিধি দলটি বাংলাদেশের ব্যবসায়িক নেতাদের সঙ্গে বৈঠক করবে। বিকেল ৪টার দিকে রাজধানীর বনানীতে আর্জেন্টিনার দূতাবাসের উদ্বোধন করা হবে। এর পর পররাষ্ট্রমন্ত্রী সান্তিয়াগো ক্যাফিয়েরোর নেতৃত্বে প্রতিনিধি দল ঢাকায় ইউনিমার্টের শীর্ষ ব্যবস্থাপকদের সঙ্গে বৈঠক করবে।

সন্ধ্যা ৬টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বাংলাদেশ ও আর্জেন্টিনার দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হবে। এতে বাংলাদেশের নেতৃত্ব দেবেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

সমঝোতা সই করবে বাংলাদেশ-আর্জেন্টিনা

আর আর্জেন্টিনার নেতৃত্ব দেবেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী। বৈঠকের পর দুই দেশ কূটনৈতিক ও অফিসিয়াল পাসপোর্টধারীদের ভিসা অব্যাহতি, ফুটবল ও কৃষিবিষয়ক সহযোগিতা এবং দুই দেশের কূটনৈতিক প্রশিক্ষণ একাডেমির মধ্যে মোট ৪টি সমঝোতা স্মারক সই হবে। এর পর সন্ধ্যায় বৈঠক নিয়ে সংবাদ সম্মেলন হবে। রাতে আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রীর সফর উপলক্ষে নৈশভোজের আয়োজন করেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী।

 

সমঝোতা সই করবে বাংলাদেশ-আর্জেন্টিনা

আগামীকাল মঙ্গলবার সকালে ধানমন্ডি ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাদুঘর পরিদর্শন করবেন সান্তিয়াগো ক্যাফিয়েরো। এর পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন তিনি। বিকেলে বাংলাদেশ ফুটবল ফেডারেশনে যাবেন সান্তিয়াগো। সেখানে এর শীর্ষ ব্যক্তিদের সঙ্গে বৈঠক ছাড়াও একটি প্রীতি ম্যাচ উপভোগ করবেন তিনি। বুধবার সকালে সান্তিয়াগো ক্যাফিয়েরোর ঢাকা ছাড়ার কথা রয়েছে।

google news
গুগোল নিউজে আমাদের ফলো করুন

 

আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রীর সফর নিয়ে জানতে চাইলে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন জানান, দেশটির সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক বাড়ানোর অনেক সুযোগ রয়েছে। দূতাবাস খোলায় রাজনৈতিক সম্পর্ক বাড়বে। অনেক সম্ভাবনার সুযোগ তৈরি হবে।

 

সমঝোতা সই করবে বাংলাদেশ-আর্জেন্টিনা

 

পররাষ্ট্র সচিব বলেন, আর্জেন্টিনার আদালতে রোহিঙ্গাদের একটি মামলা রয়েছে। সেখানে সাক্ষ্য দিতে কিছু রোহিঙ্গার বাংলাদেশ থেকে যাওয়ার কথা রয়েছে। শুধু বুয়েনস আয়ার্স নয়, এতে সহযোগিতা করছে ঢাকাও। এগুলো দুই দেশের রাজনৈতিক সম্পর্ককে আরও এগিয়ে নেবে।

আরও দেখুনঃ

Leave a Comment