,

র‍্যাংগস গ্রুপের কর্ণধার রউফ চৌধুরী আর নেই

র‌্যাংগস গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এ রউফ চৌধুরী আর নেই । রাজধানীর গুলশানে নিজ বাসভবনে শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে তাঁর মৃত্যু হয় (ইন্নালিল্লাহি…রাজিউন)। মৃতের পারিবারিক একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। আজ বাদ আসর গুলশানের আজাদ মসজিদে তাঁর নামাজে জানাজা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন র‍্যাংগস গ্রুপের প্রতিষ্ঠান সুজুকি মোটরস লিমিটেডের পরিচালক শাওন হাকিম।

র‍্যাংগস গ্রুপের কর্ণধার রউফ চৌধুরী আর নেই

র‍্যাংগস গ্রুপের কর্ণধার রউফ চৌধুরী আর নেই

দেশের শিল্পাঙ্গনে পরিচিত ‘মুখ রউফ চৌধুরী ছিলেন র‌্যাংগস গ্রুপ ও সি রিসোর্সেস গ্রুপের চেয়ারম্যান। ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টারের প্রকাশনা প্রতিষ্ঠান মিডিয়া ওয়ার্ল্ড লিমিটেডের প্রতিষ্ঠাতা পরিচালকও ছিলেন তিনি।যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অফ টেকনোলজির (এমআইটি) স্লোয়ান স্কুল অফ বিজনস থেকে স্নাতক সম্পন্ন করা রউফ চৌধুরী তাঁর ক্যারিয়ার শুরু করেন ফার্মাসিউটিক্যাল কম্পানিতে। বাংলাদেশে দুটি আমেরিকান ফার্মাসিউটিক্যাল কোম্পানিতে কয়েক বছর রেসিডেন্ট ম্যানেজার ছিলেন তিনি।

google news
গুগোল নিউজে আমাদের ফলো করুন

 

যমুনা অয়েল কম্পানিতে জ্যেষ্ঠ পদে ১৫ বছর ধরে কাজ করেছেন এ রউফ চৌধুরী। তার নেতৃত্বে র‌্যাংগস গ্রুপ ও সি রিসোর্সেস গ্রুপের অধীনে ৩৫টি কম্পানি গড়ে ওঠে।

 

র‍্যাংগস গ্রুপের কর্ণধার রউফ চৌধুরী আর নেই

বেসরকারি ব্যাংক এশিয়া লিমিটেডের অন্যতম স্পন্সর শেয়ারহোল্ডার ছিলেন রউফ চৌধুরী। এর বাইরেও কর্মজীবনে অনেক দায়িত্ব পালন করেছেন এ উদ্যোক্তা।চার বছর বাংলাদেশ বাস্কেট বল অ্যাসোসিয়েশনেরও প্রেসিডেন্ট ছিলেন রউফ চৌধুরী। ২০ বছরেরও বেশি সময় তিনি কুর্মিটোলা গলফ ক্লাবের নির্বাহী সদস্য ছিলেন।আরও দেখুনঃ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

জিলাইভ২৪ বিশ্বব্যাপী বাংলাভাষীদের জন্য একটি নির্ভরযোগ্য অনলাইন নিউজ পোর্টাল; যা রাজনীতি, খেলাধুলা, ব্যবসা-বাণিজ্য ও আন্তর্জাতিক সংবাদের সর্বশেষ আপডেট প্রকাশ করে।

© ২০২৬ GLive24। সর্বস্বত্ব সংরক্ষিত।