,

তুরস্ক ও সিরিয়ায় ভূমিকম্পে নিহতের সংখ্যা ৪৫ হাজার ছাড়াল

ভূমিকম্পের পর দেশটিতে এখন পর্যন্ত ৩৯ হাজার ৬৭২ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। অন্যদিকে, সিরিয়া সরকার ও দেশটিতে জাতিসংঘের দপ্তরের দেওয়া তথ্য অনুযায়ী, সিরিয়ায় মৃত মানুষের সংখ্যা ৫ হাজার ৮০০। অর্থাৎ, ভূমিকম্পে দুই দেশে প্রাণহানির সংখ্যা এখন ৪৫ হাজার ৪৭২।

 

সিরিয়ায় মরার উপর খাঁড়ার ঘা-২

৬ ফেব্রুয়ারি ভোরে তুরস্ক ও সিরিয়ার সীমান্তবর্তী এলাকায় শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৭ দশমিক ৮। ভূকম্পনপীড়িত তুরস্কের ১০টি অঞ্চলে ৩ মাসের জরুরি অবস্থা জারি করা হয়েছে।

google news
গুগোল নিউজে আমাদের ফলো করুন

 

ভূকম্পনপীড়িত এলাকাগুলোয় যথাসময়ে যথেষ্ট ত্রাণ না পৌঁছানোয় খাদ্যসংকট দেখা দিয়েছে। সেই সঙ্গে রয়েছে তীব্র শীত। ক্ষুধা ও শীতে কষ্ট পাচ্ছে অসংখ্য মানুষ।

পরিস্থিতি এমন যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) আশঙ্কা প্রকাশ করে বলেছে, ভূমিকম্পে যারা বেঁচে গেছে, তাদেরও অনেকে মারা যেতে পারে আশ্রয়, খাবার, সুপেয় পানি ও জ্বালানির অভাবে।

 

তুরস্ক ও সিরিয়ায় ভূমিকম্পে নিহতের সংখ্যা ৪৫ হাজার ছাড়াল

 

তুরস্কের সরকারি হিসাব অনুযায়ী, দেশটিতে ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হয়েছে—এমন মানুষের সংখ্যা ১ কোটি ৩০ লাখের বেশি। আর সিরিয়ায় জাতিসংঘের আবাসিক সমন্বয়ক এল-মোস্তাফা বেনলামিল জানিয়েছেন, দেশটিতে ক্ষতিগ্রস্ত হয়েছে এক কোটির বেশি মানুষ। সংস্থাটির আশঙ্কা, দুই দেশে মৃত মানুষের সংখ্যা ৫০ হাজার ছাড়াতে পারে।

আরও দেখুনঃ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

জিলাইভ২৪ বিশ্বব্যাপী বাংলাভাষীদের জন্য একটি নির্ভরযোগ্য অনলাইন নিউজ পোর্টাল; যা রাজনীতি, খেলাধুলা, ব্যবসা-বাণিজ্য ও আন্তর্জাতিক সংবাদের সর্বশেষ আপডেট প্রকাশ করে।

© ২০২৬ GLive24। সর্বস্বত্ব সংরক্ষিত।