আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বিএনপিকে নব্য রাজাকার বলেছেন । অগ্নিসন্ত্রাস করে আওয়ামী লীগের শান্তি সমাবেশে বাধা দিচ্ছে।
বিএনপিকে নব্য রাজাকার বললেন ওবায়েদুল কাদের
কৃষিবিদ ‘দিবস উপলক্ষে আজ সোমবার বিকেলে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে আযোজিত আলোচনাসভায় তিনি বিএনপিকে নব্য রাজাকার বলে আখ্যায়িত করেন ।

শান্তি সমাবেশের নামে বিএনপিকে বাধা দেওয়া হচ্ছে এমন অভিযোগ প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, এই শহরে আপনারা বাস করেন বলেন আমরা কোথায় বাধা দিয়েছি? সংঘাত শুরু করেছে বিএনপি। বেশ কয়েকটি জেলায় তারাই আগুন সন্ত্রাস শুরু করেছে। আওয়ামী লীগ শান্তির সমাবেশে বাধা দিয়েছে বিএনপি।
তিনি বলেন, বিএনপি ২০১৩-১৪ সালে সন্ত্রাসী করে প্রমাণ করেছে তারাই নব্য রাজাকার। আপনারা আমাদেরকে মিটিং করতে দেননি। আমাদের অনেক নেতা কর্মীকে রাজপথে পিটিয়ে আহত করেছেন। আপনাদের সময় আপনারা কি করেছেন একবার ভেবে দেখেছেন!

তিনি আরও বলেন, আপনাদের আমলে আমরা কোথাও শান্তিতে সমাবেশ করতে পারি নাই। আজকে বিএনপি’র মুখে চোরের মায়ের বড় গলা।

কাদের বলেন, ইতিবাচক ধারায় ফিরে আসুন, নেতিবাচক রাজনীতি পদযাত্রাকে মরনযাত্রায় নিয়ে যাবে।
কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশের সভাপতি প্রফেসর ডক্টর মো. শহীদুর রশীদ ভুইয়ার সভাপতিত্বে আলোচনাসভায় বক্তব্য রাখেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম সাধারণ সম্পাদক আফম বাহাউদ্দীন নাছিম, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ.ম রেজাউল করিম। সভায় স্বাগত বক্তব্য রাখেন কৃষিবিদ ইনস্টিটিউশনের মহাসচিব খায়রুল আলম প্রিন্স।
আরও দেখুনঃ
