সেন্টমার্টিনে যাওয়ার পথে এমভি বার আউলিয়া ডুবোচরে আটকে যায়

সেন্টমার্টিনে যাওয়ার পথে এমভি বার আউলিয়া ডুবোচরে আটকা পড়ে। আজ (শনিবার) সকাল পৌনে ১০টার দিকে টেকনাফ থেকে ছেড়ে আসা জাহাজটিতে সাড়ে পাঁচ শতাধিক পর্যটক ছিল।

 

এমভি বার আউলিয়া

 

টেকনাফ থেকে ছেড়ে আসা এমভি বার আউলিয়া ডুবোচরে আটকে যায়

 

টেকনাফসেন্টমার্টিন নৌপথের নাইক্ষ্যংদিয়া এলাকায় ডুবোচরে জাহাজটি আটকে যায়। এতে ভোগান্তিতে পড়েন পর্যটকেরা।

 

তবে জাহাজ কর্তৃপক্ষ বলছে, হঠাৎ একটি ইঞ্জিনে সমস্যা দেখা দিলে নাফ নদী বঙ্গোপসাগরের মোহনায় জাহাজটি কিছুক্ষণ বিরতি নেয়। এরপর অপর ইঞ্জিনের মাধ্যমে জাহাজটি ঘাটে পৌঁছায়। সেন্ট মার্টিন জেটিঘাটে পৌঁছাত জাহাজটির নির্দিষ্ট সময়ের চেয়ে দেড় ঘণ্টা বেশী লাগে।

 

এমভি বার আউলিয়া

 

এমভি বার আউলিয়া টেকনাফের ব্যবস্থাপক মাহবুব আলম বলেন, ইঞ্জিন ত্রুটির কারণে নির্দিষ্ট সময়ে সেন্টমার্টিনে পৌঁছানো সম্ভব হয়নি। ভাটার আগেই নৌপথের ডুবোচরগুলো অতিক্রম করতে হবে।

 

ট্যুরিস্ট পুলিশের টেকনাফের উপপরিদর্শক মো. সিরাজুল ইসলাম বলেন, দুপুর সাড়ে ১২টার দিকে জাহাজটির সেন্টমার্টিন জেটিঘাটের পৌঁছানোর কথা ছিল। সেটি ডুবোচরে আটকে যাওয়ায় বেলা পৌনে দুইটার দিকে সেন্টমার্টিনে পৌঁছায়।

 

এমভি বার আউলিয়া জাহাজের কয়েকজন পর্যটক বলেন, জাহাজটিতে ধারণাক্ষমতার থেকে বেশী যাত্রী তোলা হয়েছিল। টেকনাফ থেকে ছেড়ে আসার ঘণ্টা ২৫ মিনিট পর জাহাজটি নাফ নদীর মোহনার নাইক্ষ্যংদিয়া এলাকায় ডুবোচরে আটকে যায়। এরপর প্রায় ৪৫ মিনিট জাহাজটি ডুবোচরে আটকে ছিল।

google news
গুগোল নিউজে আমাদের ফলো করুন

 

 

পরে বেলা পৌনে দুইটার দিকে জাহাজটি সেন্টমার্টিন জেটিঘাটে পৌঁছায়। জাহাজ থেকে পর্যটকদের নামতে আরও আধা ঘণ্টা সময় লাগে। ওই জাহাজে করে সেন্টমার্টিনে যাওয়া অনেক পর্যটকেরই জাহাজটিতে করে বেলা তিনটায় টেকনাফে ফেরার টিকিট ছিল। ফলে তারা আর সেন্টমার্টিনে নামেননি। এটাকে হয়রানিমূলক বলে মনে করছেন তারা।

আরও পড়ুনঃ

Leave a Comment