রানারের তিন-চাকার অটোরিকশা বাজারজাত শুরু

রানারের তিন-চাকার অটোরিকশা বাজারজাত শুরু হয়েছে। উৎপাদক প্রতিষ্ঠান রানার বলছে, রানার-বাজাজ ব্র্যান্ডের এই বাহনটি উৎপাদনে স্থানীয় মূল্য সংযোজনের হার অন্তত ৭০ শতাংশ কম হবে। ভারতীয় প্রতিষ্ঠান বাজাজ এ কাজে সহযোগিতা করছে।

 

তিন-চাকার অটোরিকশা বাজারজাত শুরু

 

দেশে তৈরি তিন-চাকার অটোরিকশা বাজারজাত শুরু

আজ (শনিবার) প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান ভালুকায় রানার অটোমোবাইলসের তিন-চাকার অটোরিকশা তৈরির কারখানা উদ্বোধন করেন। এর মাধ্যমে দেশীয় কোন প্রতিষ্ঠান প্রথমবারের মতো দেশে তৈরি তিন চাকার অটোরিকশা বাজারে নিয়ে এল।

 

তিন-চাকার অটোরিকশা বাজারজাত শুরু

 

রানার-বাজাজ অটোরিকশার দাম এখনো জানা যায়নি। তবে স্থানীয়ভাবে তৈরির ফলে এ বাহনটির দাম বাজারে প্রচলিত দামের তুলনায় কিছুটা কম হবে বলে ধারণা পাওয়া গিয়েছে। দেশে তৈরিকৃত এসব তিন-চাকার অটোরিকশা এখন থেকে বাজারে পাওয়া যাবে।

উদ্বোধনী অনুষ্ঠানে সালমান এফ রহমান বলেন, এই অটোরিকশা দেশে উৎপাদন হলেও এখনো ২০ থেকে ৩০ শতাংশ যন্ত্রাংশের জন্য বিদেশের ওপর নির্ভর করতে হবে। তবে আমরা এটা তৈরিতে সম্পূর্ণ সক্ষমতা অর্জন করতে চাই।

 

তিন-চাকার অটোরিকশা বাজারজাত শুরু

 

প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা আরও বলেন, অনেক ইজিবাইক ও থ্রি-হুইলারের নিবন্ধন নেই। এতে সরকার রাজস্ব হারাচ্ছে। আমরা এ-ও জানতে পারছি না কার গাড়ি কে চালাচ্ছে। এই সমস্যা সমাধানে সংশ্লিষ্ট সবার সঙ্গে কথা বলা হবে।

রানার গ্রুপের চেয়ারম্যান হাফিজুর রহমান খান বলেন, ১০ একর জমির উপর প্রায় ৩০০ কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা রানারের কারখানায় বছরে ৩০ হাজার তিন-চাকার অটোরিকশা তৈরির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ইঞ্জিনের কিছু অংশ ছাড়াও ওয়েল্ডিং, ড্যামিস ও বডিসহ অধিকাংশ যন্ত্রাংশ স্থানীয়ভাবে তৈরি হবে। এই কাজের জন্য নতুন করে ৩০০ মানুষের কর্মসংস্থান হবে।

তিনি বলেন, এই কারখানায় ৪০০ জন বিদেশি কর্মী রয়েছেন। পাশাপাশি দেশিয় কয়েকটি প্রতিষ্ঠানও আমাদের সহযোগিতা করেছে। সাধারণ মানুষের যোগাযোগের এই বাহনটি মানুষের কর্মসংস্থান বৃদ্ধি করবে।

বাজাজ অটোর প্রেসিডেন্ট কে এস গৃহপতি বলেন, এটি শুধু বাংলাদেশের জন্য প্রথম নয়, ভারতের বাইরের বাজারে বাজাজ থ্রি-হুইলারের প্রথম কোনো কারখানা। আমরা রানারের সঙ্গে কাজ করতে পেরে উচ্ছ্বসিত। প্রতিষ্ঠানটি ইতিমধ্যে তাদের সক্ষমতার প্রমাণ দিয়েছে।

google news
গুগোল নিউজে আমাদের ফলো করুন

 

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সংসদ সদস্য সাইফুজ্জামান শেখর ও কাজিম উদ্দিন আহমেদ। অনুষ্ঠাণে উপস্থিত ছিলেন উত্তরা মটরসের চেয়ারম্যান মতিউর রহমানসহ অটোমোবাইল খাতের শীর্ষ প্রতিনিধিরা।

 

আরও পড়ুনঃ 

Leave a Comment