জকোভিচের নির্বাসন থেকে মেসির যাদু : ক্রীড়াঙ্গনে ২০২২’র সেরা দশটি গল্প
জকোভিচের নির্বাসন থেকে মেসির যাদু : ক্রীড়াঙ্গনে ২০২২’র সেরা দশটি গল্প, অস্টেলিয়া থেকে নোভাক জকোভিচকে বের করে দেয়ার আলোচিত গল্প দিয়ে এ বছরের ক্রীড়াঙ্গন যাত্রা শুরু করেছিল, যার শেষ হয়েছে কাতারে লিওনের মেসির হাতে বিশ^কাপের শিরোপা ওঠার মধ্য দিয়ে।
জকোভিচের নির্বাসন থেকে মেসির যাদু : ক্রীড়াঙ্গনে ২০২২’র সেরা দশটি গল্প
করোনা ভ্যাকসিন দিতে অস্বীকৃতি জানানোর কারনে জানুয়ারিতে মেলবোর্নে গিয়েও অস্ট্রেলিয়ান ওপেনে কোর্টে নামতে পারেননি ঐ সময়ের বিশে^র এক নম্বর খেলোয়াড় নোভাক জকোভিচ। অস্ট্রেলিয়ান আইননুযায়ী ভ্যাকসিন না নেয়া কোন বিদেশী দেশটিতে প্রবেশ করতে পারবে না।
সার্বিয়ান এই তারকা অনেক চেষ্টা করেও শেষ পর্যন্ত অস্ট্রেলিয়ান ওপেনে খেলতে পারেননি। মেলবোর্নে যাবার পর তার ভিসা বাতিল করা হয় এবং হোটেল বন্দী অবস্থায় কয়েকদিন কাটাতে হয়েছে। একই কারনে তিনি যুক্তরাষ্ট্র সফর করতে না পারায় ইউএস ওপেন থেকেও নাম প্রত্যাহার করে নিতে বাধ্য হয়েছিলেন। তবে জুলাইয়ে লন্ডনে খেলতে গিয়ে ঠিকই সপ্তমবারের মত উইম্বলডনের শিরোপা জয় করে নিয়েছেন।
তবে ২০২৩ সালে অস্ট্রেলিয়ান ওপেনে অংশ নেবার ব্যপারে সবুজ সঙ্কেত পেয়েছে জকোভিচ। এর মাধ্যমে তিনি ক্যারিয়ারের ২২তম গ্র্যান্ড স্ল্যাম জয়ের লক্ষ্য নিয়ে কোর্টে নামবেন। ভালেইভার ডোপিং লজ্জা : বেইজিং শীতকালীন অলিম্পিকে ডোপিং কেলেঙ্কারীর কেন্দ্রবিন্দুথে ছিলেন রাশিয়ান এ্যাথলেট কামিলা ভালেইভা।
এই রাশিয়ান কোয়াড্রাপল জাম্প ইভেন্টে দেশের পক্ষে দলীয় স্বর্ণ পদক জয় করেছিলেন। কিন্তু নিষিদ্ধ ওষুধ ট্রিমেটাজিদিনে সেবনের দায়ে ডোপ টেস্টে তিনি ধরা পড়েন। সাধারনত কণ্ঠনালীর প্রদাহের জন্য এই ধরনের ওষুধ সেবন করার নির্দেশনা থাকলেও এ্যাথলেটদের গতি বৃদ্ধিতে তা সহায়তা করায় তাদের জন্য নিষিদ্ধ হিসেবে তালিকায় রয়েছে। আর্ন্তজাতিক ক্রীড়া আদালত সিএএস অবশ্য ভালেইভাকে অলিম্পিকে অংশ নিতে অনুমতি দেয়। যেহেতু তার বয়স কম সে কারনে ডোপিং অভিযোগ মাথায় নিয়েই ১৫ বছর বয়সী ভালেইবা গেমসে অংশ নেয়।
শেন ওয়ার্নের মৃত্যু : মার্চে থাইল্যান্ডের এক বিলাসবহুল অবকাশ কেন্দ্রে মৃত্যু হয় অস্ট্রেলিয়ান কিংবদন্তী স্পিনার শেন ওয়ার্নের। ৫২ বছর বয়সী ওয়ার্ন হৃদযন্ত্রের ক্রীয়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করেন। অস্ট্রেলিয়ার হয়ে টেস্টে ৭০৮ উইকেট পাওয়া ওয়ার্ন ৯০ ও ২০০০’ দশক পুরোটাই বল হাতে রাজত্ব করেছেন। এরপর তিনি আন্তর্জাতিক ক্যারিয়ারকে বিদায় জানিয়ে ধারাভাষ্যকার হিসেবে নতুন জীবন শুরু করেন।
তার মৃত্যুও পর বাবা কেইথ বলেছিলেন, ‘শেনকে ছাড়া ভবিষ্যত দেখা অকল্পনীয়। কিন্তু একটি বিষয় আমাদের স্বস্তি দেয় যে ৫২ বছর ৫ মাস ১৯ দিন বয়সে শেন অনেক সম্মান পেয়েছে, অনেক কৃতিত্ব অর্জন করেছে। যা হয়তো অনেকে কল্পনাই করতে পারেনা।’
রাশিয়ার উপর নিষেধাজ্ঞা : ফেব্রুয়ারিতে ইউক্রেনের উপর সামরিক আগ্রাসনের কারনে রাশিয়া ও এর মিত্র বেলারুসের উপর বিশ^ ক্রীড়াঙ্গনের নিষেধাজ্ঞা আরোপিত হয়। বিশ^কাপ ফুটবলের বাছাইপর্ব থেকে রাশিয়াকে নিষিদ্ধ করা হয়। এ্যাথলেটিক্সেও বিশ^ চ্যাম্পিয়নশীপে তাদের কোন খেলোয়াড়কে অংশ নিতে দেয়া হয়নি। উইম্বলডন থেকে উভয় দেশের খেলোয়াড়দের নিষিদ্ধ করা হয়। যদিও রাশিয়ায় জন্মগ্রহণকারী কাজাকাস্তানের প্রতিনিধিত্ব করা এলিয়ান রিবাকিনা নারীদের এককে উইম্বলডনের শিরোপা জয় করেন। ইউএস ওপেনে ইউক্রেনের মার্টা কোস্টিয়াক বেলারুসের ভিক্টোরিয়া আজারেঙ্কার সাথে হাত মেলাতে অস্বীকৃতি জানান।
চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে বিশৃঙ্খলা : গত ২৮ মে প্যারিসের স্তাদে দি ফ্রান্সে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে রিয়াল মাদ্রিদের মুখোমুখি হয় লিভারপুল। কিন্তু হাজারো লিভারপুল সমর্থক মাঠে প্রবেশ করতে পারেনি। তাদের কাছে টিকিট থাকা সত্তেও বিশৃঙ্খল পরিবেশে তাদের স্টেডিয়ামে ঢোকা কষ্টসাধ্য ছিল। কার্যত টিকিট না থাকা বেশ কিছু উচ্ছৃঙ্খল সমর্থক জোড় করে অবৈধভাবে স্টেডিয়ামে প্রবেশ করতে গিয়ে সমস্যার সৃষ্টি হয়। পরবর্তীতে পুলিশের সাথে সংঘর্ষ রাস্তা পর্যন্ত ছড়িয়ে পড়ে। আয়োজক ও নিরাপত্তায় নিয়োজিত প্রধানকে ব্যপক সমালোচনার মুখে পড়তে হয়েছে।
গুগোল নিউজে আমাদের ফলো করুন
ফ্রেঞ্চ সিনেটের তদন্ত সংস্থা যে রিপোর্ট দিয়েছে তার সাথে উয়েফা একমত হতে পারেনি। ফরাসি সরকার বোঝাতে চেয়ে কার্যত টিকিট বিহীন লিভারপুলের দর্শকরা মাঠে প্রবেশ করতে গিয়ে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়েছে ।
সাঁতারে জীবন রক্ষা : যুক্তরাষ্ট্রের ২৫ বছর বয়সী আর্টিস্টিক সাঁতারু আনিতা আরভারেজ বুদাপেস্টে বিশ^ চ্যাম্পিয়নশীপে একা একা পুলে অনুশীলন করছিলেন, তখনই ঘটে দূর্ঘটনা।
তার কোচ আন্দ্রে ফুয়েনটেস দেখতে পান আলভারেজ ধীরে ধীরে ডুবে যাচ্ছে। শর্ট ও টি শার্ট পরিহিত ফুয়েনটেস সেই অবস্থায় ডাইভ দিয়ে আলভারেজকে টেনে পানি থেকে তুলে নিয়ে আসেন। ঘটনাটি বর্ণনা দিতে গিয়ে ফুয়েনটেন বলেছেন, ‘আমার কাছে মনে হয় প্রায় দুই মিনিট সে কোন নি:শ^াস নিতে পারেনি। কারন তার পুরো লাং পানিতে ভরা ছিল। দ্রুত তুলে আনায় আলভারেজের জীবন রক্ষা পেয়েছিল। কিন্তু তাকে আর পরবর্তীতে চ্যাম্পিয়নশীপে অংশ নিতে দেয়া হয়নি।
গলফে বিরোধীতা : সৌদি পৃষ্ঠপোষকতায় জুলাই মাসে অনুষ্ঠিত হয়েছে এলআইভি গলফ। এই টুর্নামেন্টটি বিশে^র অন্যান্য সব টুর্নামেন্ট থেকে নিজেদের ব্যতিক্রম দাবী করে এমন এক ফর্মেটে অনুষ্ঠিত হয়ছে যা নিয়ে বিতর্ক তৈরী হয়েছে। ডাস্টিন জনসন, ফিল মিকেলসন, ব্রুকস কোয়েপকা এবং ব্রাইসন ডিচ্যাম্বেউ-এর মতো খেলোয়াড়রা এতে অংশ নেয়।
৫৪ হোল এর নো-কাট এই টুর্ণামেন্টে বিজয়ীদের জন্য মাল্টি-মিলিয়ন ডলারের পুরস্কার ঘোষনা দিয়ে আকৃষ্ট করা হয়েছিল। সৌদি আরবের মানবাধিকার রেকর্ডকে “স্পোর্টসওয়াশ” করার জন্য নতুন সার্কিটের এই টুর্নামেন্টকে অভিযুক্ত করা হয়েছে । মার্কিন সফরগুলি এলআইভি ইভেন্টে প্রতিদ্বন্দ্বীতাকারী খেলোয়াড়দের নিষিদ্ধ করেছে।
ফেদেরার ও সেরেনার বিদায় : টেনিস বিশ^ এ বছরই বিদায় জানিয়েছে তাদের দুই অন্যতম সেরা তারকা রজার ফেদেরার ও সেরেনা উইলিয়ামসকে। দীর্ঘদিনের হাঁটুর ইনজুরি কাটিয়ে পুরোপুরি সুস্থ হয়ে উঠতে না পারায় ৪১ বছর বয়সী ফেদেরার সেপ্টেম্বরে ক্যারিয়ারকে বিদায় জানানোর ঘোষনা দেন।
ক্যারিয়ারে তিনি ২০টি গ্র্যান্ড স্ল্যাম জয় করেছেন যা ইতোমধ্যেই পেরিয়ে গেছেন তার দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বী রাফায়েল নাদাল ও নোভাক জকোভিচকে। পুরো ক্যারিয়ারে ফেদেরার ১০৩টি শিরোপা জিতেছেন ও প্রাইজ মানি হিসেবে পেয়েছেন ১৩০ মিলিয়ন মার্কিন ডলার।
ইউএস ওপেনে খেলতে এসে টেনিসকে বিদায় জানানোর সময় সেরেনা ‘অবসর’ শব্দটি বলতে অস্বীকৃতি জানিয়েছেন। ৪১ বছর বয়সী এই মার্কিন তারকা বলেছেন আপাতত তিনি টেনিস থেকে দুরে চলে যাচ্ছেন। ক্যারিয়ারে ২৩টি গ্র্যান্ড স্ল্যাম বিজয়ী সেরেনা টানা ৩১৯ সপ্তাহ র্যাঙ্কিংয়ের নাম্বার ওয়ান পজিশনে ছিলেন।
দাবা কেলেঙ্কারী :বিশ^ চ্যাম্পিয়ন নরওয়ের ম্যাগসান কার্লসেনের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ তুলেছেন মার্কিন গ্র্যান্ডমাস্টার হ্যানস নিয়েম্যান। কার্লসেনের দ্বারা তিনি যে ক্ষতিগ্রস্থ হয়েছে সেজন্য ক্ষতিপূরন বাবদ নিয়েম্যান ১০০ মিলিয়ন মার্কিন ডলারের মামলা দায়ের করেছেন। এই মামলায় একইসাথে দোষী সাব্যস্ত করা হয়েছে কার্লসেনের প্রতিষ্ঠান প্লে ম্যাগসান গ্রপ, বিশে^র শীর্ষস্থানীয় অনলাইন টেস প্ল্যাটফর্ম ড্যানি রেনে অব চেসডটকম ও মার্কিান আরেক গ্র্যান্ডমাস্টার হিকারু নাকামুরাকে। এদিকে কার্লসেন উল্টো নিয়েম্যানকে প্রতারক হিসেবে অভিযুক্ত করেছেন।
মেসির ফাইনাল ফ্যান্টাসি : লিওনেল মেসির নেতৃত্বে বিশ^কাপের ফাইনালে পেনাল্টি শুট আউটে ফ্রান্সকে ৪-২ গোলে পরাজিত করে শিরোপা জয়ের কৃতিত্ব দেখায় আর্জেন্টিনা। নির্ধারিত সময়ে ২-২ ও অতিরিক্ত সময়ে ম্যাচটি ৩-৩ গোলে ড্র থাকায় কাতারের ফাইনালের ভাগ্য নির্ধারনের জন্য টাই ব্রেকারের প্রয়োজন হয়। মেসির অসাধারণ নৈপুন্য তাকে টুর্নামেন্ট সেরা ট্রফি গোল্ডেন বল দেয়া হয়েছে। বিশ^কাপ জয়ে আর্জেন্টিনাকে সামনে থেকে নেতৃত্ব দেয়ায় আইকনিক পেলে ও দিয়েগো ম্যারাডোনার সাথে সর্বকালের সেরা খেলোয়াড়ের এলিট গ্রুপে মেসিকে বিবেচনা করা হচ্ছে।