,

নুরুল আলম চৌধুরী । বাংলাদেশি রাজনীতিবিদ

নুরুল আলম চৌধুরী একজন বাংলাদেশি -রাজনীতিবিদ, কূটনীতিক ও মুক্তিযোদ্ধা ছিলেন। তিনি জাতীয় সংসদে দুইবার সাংসদ হিসেবে নির্বাচিত হয়েছিলেন। ২০১০ সালে তাকে ওমানে বাংলাদেশি রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত করা হয়েছিল। এছাড়া, তিনি রূপালী ব্যাংকের পরিচালক হিসেবে নিযুক্ত হয়েছিলেন।

নুরুল আলম চৌধুরী । বাংলাদেশি রাজনীতিবিদ

 

নুরুল আলম চৌধুরী । বাংলাদেশি রাজনীতিবিদ

 

প্রারম্ভিক জীবন ও শিক্ষা

নুরুল -আলম চৌধুরী ১৯৪৫ সালের মে মাসের ২১ তারিখে চট্টগ্রাম জেলার ফটিকছড়ি উপজেলার লেলাং ইউনিয়নের গোপালঘাটা গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম মতিউর রহমান চৌধুরী ও মাতার নাম ওয়াইজুন্নেছা চৌধুরী। নুরুল -আলম চৌধুরী ১৯৬১ সরকারি মুসলিম উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাশ করার পর চট্টগ্রাম কলেজে ভর্তি হন। এরপর ১৯৬৪ সালে তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগে ভর্তি হন। তিনি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রথম ব্যাচের ছাত্র। তিনি ছাত্রলীগের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ছিলেন। ১৯৬৯ সালে তিনি সেখান থেকে এমএ পাস করেন।

কর্মজীবন

হামিদুর রহমান শিক্ষা কমিশনের বিরুদ্ধে প্রতিবাদে অংশ নেওয়ায় জেল খাটতে হয়েছিল তাকে।পরে তিনি মুক্তি পান। নুরুল আলম চৌধুরী এমএ পাস করার পর ফতেহাবাদ কলেজে কিছুদিন অবৈতনিক শিক্ষক হিসেবে শিক্ষকতা করেছিলেন। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিলেন তিনি। তিনি ভারতের বাগাফা ক্যাম্প থেকে প্রশিক্ষণ লাভ করেছিলেন।

 

google news
গুগোল নিউজে আমাদের ফলো করুন

 

 

তিনি ১৯৭৩ সালে বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হলেও সরকারি চাকরিতে যোগদানের পরিবর্তে বঙ্গবন্ধুর পরামর্শে রাজনীতিতে যোগদান করেন। ১৯৭৩ সালে ২৭ বছর বয়সে তিনি চট্টগ্রাম-৪ এর সাংসদ হিসেবে নির্বাচিত হন। তিনি ছিলেন প্রথম জাতীয় সংসদের সর্বকনিষ্ঠ সাংসদ। ১৯৭৫ সালে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের প্রতিবাদ করার পর তাকে কারান্তরীণ করা হয়েছিল। এরপর, ১৯৮৬ সালে তিনি আবারো চট্টগ্রাম-৪ এর সাংসদ হিসেবে নির্বাচিত হন।১৯৯৭ সালে তিনি রূপালী ব্যাংকের পরিচালক হিসেবে নিযুক্ত হন।

২০১০ সালে তিনি ওমানে বাংলাদেশি রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত হন। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় রেজিস্টারড গ্রাজুয়েট সমিতির চেয়ারম্যান ছিলেন। এছাড়া তিনি বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি, চট্টগ্রাম প্রেস ক্লাবের আজীবন দাতা সদস্য, ঢাকাস্থ চট্টগ্রাম সমিতি, পরিবার পরিকল্পনা সমিতিসহ চট্টগ্রাম ও ফটিকছড়ির বিভিন্ন শিক্ষা, ধর্মীয় ও সামাজিক সংগঠনের সাথে জড়িত ছিলেন।

ব্যক্তিগত জীবন

তিনি রোজী আলমের সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন। তাদের দুই পুত্র ও এক কন্যা ছিল।

 

নুরুল আলম চৌধুরী । বাংলাদেশি রাজনীতিবিদ

মৃত্যু

নুরুল আলম চৌধুরী ২০১৯ সালের ২৭ জানুয়ারি ৭৩ বছর বয়সে চট্টগ্রামের পার্কভিউ হাসপাতালে মৃত্যুবরণ করেন।

আরও দেখুনঃ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

জিলাইভ২৪ বিশ্বব্যাপী বাংলাভাষীদের জন্য একটি নির্ভরযোগ্য অনলাইন নিউজ পোর্টাল; যা রাজনীতি, খেলাধুলা, ব্যবসা-বাণিজ্য ও আন্তর্জাতিক সংবাদের সর্বশেষ আপডেট প্রকাশ করে।

© ২০২৬ GLive24। সর্বস্বত্ব সংরক্ষিত।