আশরাফ আলী খান খসরু (জন্ম: ২২ মার্চ ১৯৪৯) একজন মুক্তিযোদ্ধা, রাজনীতিবিদ এবং সমাজকল্যাণ প্রতিমন্ত্রী। এরপূর্বে তিনি মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ছিলেন। তিনি নেত্রকোণা-২ আসনের জাতীয় সংসদ সদস্য। তিনি নবম ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ এর প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন।
Table of Contents
আশরাফ আলী খান খসরু | বাংলাদেশি রাজনীতিবিদ

প্রাথমিক জীবন ও শিক্ষা
তার বাবা নুরুল ইসলাম খান(এনআই খান)ছিলেন মুক্তিযুদ্ধের সংগঠক ও নেত্রকোণা পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সদস্য এবং ১৯৭১ সনের ২৩ মার্চ নেত্রকোণায় প্রথম স্বাধীনতার পতাকা উত্তোলন করেছিলেন। তার মা হাজেরা আক্তার খান ওরফে মা হেনা ইসলাম ছিলেন মুক্তিযোদ্ধা ও জেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক।তিনি নেত্রকোণা সরকারি কলেজ থেকে বিএ পাশ করেন
রাজনৈতিক জীবন
১৯৬৯ সালে ছিলেন জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলেন। এছাড়া জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক এবং জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন তিনি। নবম ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। ২০১৮ সালের মন্ত্রী সভায় তিনি মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এর প্রতিমন্ত্রী হিসাবে দায়িত্ব পান।

বাংলাদেশ আওয়ামী লীগ:
