,

সিলেটে কূপ পুনঃখননের মাধ্যমে দৈনিক ৭ মিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলনের আশা বাপেক্সের

সিলেটে কূপ পুনঃখননের মাধ্যমে দৈনিক ৭ মিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলনের আশা বাপেক্সের,  বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন এন্ড প্রোডাকশন কোম্পানি  (বাপেক্স) সিলেটের বিয়ানীবাজার গ্যাস ফিল্ড থেকে প্রতিদিন ৭ মিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলনের প্রত্যাশায় আজ থেকে এর পুনঃখনন কাজ শুরু করেছে।

সিলেটে কূপ পুনঃখননের মাধ্যমে দৈনিক ৭ মিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলনের আশা বাপেক্সের

 

সিলেটে কূপ পুনঃখননের মাধ্যমে দৈনিক ৭ মিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলনের আশা বাপেক্সের

 

বাপেক্সের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলী আজ বিকেলে ফোনে বাসসকে জানান, ‘এর থেকে প্রতিদিন ৫-৭ মিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলন করা যাবে বলে আমরা আশা করছি।’  তিনি আজ শনিবার বিকেলে বিয়ানীবাজার গ্যাস ফিল্ডের ১ নম্বর কূপ পুনঃখনন কাজের উদ্বোধন করেন। এসময় সিলেটের বিয়ানীবাজার গ্যাস ফিল্ড লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. মিজানুর রহমানসহ বাপেক্স ও জালালাবাদ গ্যাসের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

 

google news
গুগোল নিউজে আমাদের ফলো করুন

 

মোহাম্মদ আলী বলেন, বিয়ানীবাজার গ্যাস ফিল্ডের ২ নম্বর কূপ থেকে এখন প্রতিদিন ৭ থেকে সাড়ে ৭ মিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলিত হচ্ছে। আগামী ডিসেম্বরের মধ্যে বিয়ানীবাজার গ্যাস ফিল্ড পুনঃখননের কাজ শেষ হবে বলে বলেন তিনি।

 

সিলেটে কূপ পুনঃখননের মাধ্যমে দৈনিক ৭ মিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলনের আশা বাপেক্সের

 

সিলেট গ্যাস ফিল্ড লিমিটেডের (এসজিএফএলের) আওতায় বর্তমানে পাঁচটি গ্যাস ফিল্ড রয়েছে। এগুলো হলো- হরিপুর গ্যাস ফিল্ড, রশিদপুর গ্যাস ফিল্ড, ছাতক গ্যাস ফিল্ড, কৈলাসটিলা গ্যাস ফিল্ড ও বিয়ানীবাজার গ্যাস ফিল্ড।  এরমধ্যে ছাতক গ্যাস ফিল্ড পরিত্যক্ত অবস্থায় রয়েছে। বাকি ১২টি কূপ থেকে বর্তমানে প্রতিদিন ৯১ মিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলন করা হচ্ছে।

আরও দেখুনঃ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

জিলাইভ২৪ বিশ্বব্যাপী বাংলাভাষীদের জন্য একটি নির্ভরযোগ্য অনলাইন নিউজ পোর্টাল; যা রাজনীতি, খেলাধুলা, ব্যবসা-বাণিজ্য ও আন্তর্জাতিক সংবাদের সর্বশেষ আপডেট প্রকাশ করে।

© ২০২৬ GLive24। সর্বস্বত্ব সংরক্ষিত।