ব্রেকিং নিউজ :
হরিণাকুণ্ডুতে শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগ, মাদ্রাসার শিক্ষক আটক হামে আরও ৬ মৃত্যু, উদ্বেগ কাটছে না ধর্ষণের অভিযোগে গ্রেফতার মসজিদের ইমাম গুলশান থেকে গ্রেপ্তার আওয়ামী লীগের সাবেক এমপি আখতারুজ্জামান কিশোরীকে ধর্ষণের অভিযোগে ‘রিপন ভিডিও’ খ্যাত রিপন মিয়ার বিরুদ্ধে মামলা দেশে হাম পরিস্থিতি আরও উদ্বেগজনক, ২৪ ঘণ্টায় তিন শিশুর মৃত্যু উখিয়ায় আওয়ামী লীগের মিছিলের চেষ্টা: গাড়ি জব্দসহ গ্রেফতার ৭ সিংড়ায় আওয়ামী লীগের সাবেক কাউন্সিলর মিজানুর গ্রেপ্তার এনআইডি সহযোগিতার নামে ডেকে নিয়ে কলেজছাত্রীকে ধর্ষণ, চৌগাছায় ছাত্রদল নেতা গ্রেপ্তার নাশকতার ঝুঁকিতে পুলিশের যানবাহন: সারা দেশে সদর দপ্তরের জরুরি সতর্কবার্তা হরিণাকুণ্ডুতে শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগ, মাদ্রাসার শিক্ষক আটক হামে আরও ৬ মৃত্যু, উদ্বেগ কাটছে না ধর্ষণের অভিযোগে গ্রেফতার মসজিদের ইমাম গুলশান থেকে গ্রেপ্তার আওয়ামী লীগের সাবেক এমপি আখতারুজ্জামান কিশোরীকে ধর্ষণের অভিযোগে ‘রিপন ভিডিও’ খ্যাত রিপন মিয়ার বিরুদ্ধে মামলা দেশে হাম পরিস্থিতি আরও উদ্বেগজনক, ২৪ ঘণ্টায় তিন শিশুর মৃত্যু উখিয়ায় আওয়ামী লীগের মিছিলের চেষ্টা: গাড়ি জব্দসহ গ্রেফতার ৭ সিংড়ায় আওয়ামী লীগের সাবেক কাউন্সিলর মিজানুর গ্রেপ্তার এনআইডি সহযোগিতার নামে ডেকে নিয়ে কলেজছাত্রীকে ধর্ষণ, চৌগাছায় ছাত্রদল নেতা গ্রেপ্তার নাশকতার ঝুঁকিতে পুলিশের যানবাহন: সারা দেশে সদর দপ্তরের জরুরি সতর্কবার্তা হরিণাকুণ্ডুতে শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগ, মাদ্রাসার শিক্ষক আটক হামে আরও ৬ মৃত্যু, উদ্বেগ কাটছে না ধর্ষণের অভিযোগে গ্রেফতার মসজিদের ইমাম গুলশান থেকে গ্রেপ্তার আওয়ামী লীগের সাবেক এমপি আখতারুজ্জামান কিশোরীকে ধর্ষণের অভিযোগে ‘রিপন ভিডিও’ খ্যাত রিপন মিয়ার বিরুদ্ধে মামলা দেশে হাম পরিস্থিতি আরও উদ্বেগজনক, ২৪ ঘণ্টায় তিন শিশুর মৃত্যু উখিয়ায় আওয়ামী লীগের মিছিলের চেষ্টা: গাড়ি জব্দসহ গ্রেফতার ৭ সিংড়ায় আওয়ামী লীগের সাবেক কাউন্সিলর মিজানুর গ্রেপ্তার এনআইডি সহযোগিতার নামে ডেকে নিয়ে কলেজছাত্রীকে ধর্ষণ, চৌগাছায় ছাত্রদল নেতা গ্রেপ্তার নাশকতার ঝুঁকিতে পুলিশের যানবাহন: সারা দেশে সদর দপ্তরের জরুরি সতর্কবার্তা হরিণাকুণ্ডুতে শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগ, মাদ্রাসার শিক্ষক আটক হামে আরও ৬ মৃত্যু, উদ্বেগ কাটছে না ধর্ষণের অভিযোগে গ্রেফতার মসজিদের ইমাম গুলশান থেকে গ্রেপ্তার আওয়ামী লীগের সাবেক এমপি আখতারুজ্জামান কিশোরীকে ধর্ষণের অভিযোগে ‘রিপন ভিডিও’ খ্যাত রিপন মিয়ার বিরুদ্ধে মামলা দেশে হাম পরিস্থিতি আরও উদ্বেগজনক, ২৪ ঘণ্টায় তিন শিশুর মৃত্যু উখিয়ায় আওয়ামী লীগের মিছিলের চেষ্টা: গাড়ি জব্দসহ গ্রেফতার ৭ সিংড়ায় আওয়ামী লীগের সাবেক কাউন্সিলর মিজানুর গ্রেপ্তার এনআইডি সহযোগিতার নামে ডেকে নিয়ে কলেজছাত্রীকে ধর্ষণ, চৌগাছায় ছাত্রদল নেতা গ্রেপ্তার নাশকতার ঝুঁকিতে পুলিশের যানবাহন: সারা দেশে সদর দপ্তরের জরুরি সতর্কবার্তা হরিণাকুণ্ডুতে শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগ, মাদ্রাসার শিক্ষক আটক হামে আরও ৬ মৃত্যু, উদ্বেগ কাটছে না ধর্ষণের অভিযোগে গ্রেফতার মসজিদের ইমাম গুলশান থেকে গ্রেপ্তার আওয়ামী লীগের সাবেক এমপি আখতারুজ্জামান কিশোরীকে ধর্ষণের অভিযোগে ‘রিপন ভিডিও’ খ্যাত রিপন মিয়ার বিরুদ্ধে মামলা দেশে হাম পরিস্থিতি আরও উদ্বেগজনক, ২৪ ঘণ্টায় তিন শিশুর মৃত্যু উখিয়ায় আওয়ামী লীগের মিছিলের চেষ্টা: গাড়ি জব্দসহ গ্রেফতার ৭ সিংড়ায় আওয়ামী লীগের সাবেক কাউন্সিলর মিজানুর গ্রেপ্তার এনআইডি সহযোগিতার নামে ডেকে নিয়ে কলেজছাত্রীকে ধর্ষণ, চৌগাছায় ছাত্রদল নেতা গ্রেপ্তার নাশকতার ঝুঁকিতে পুলিশের যানবাহন: সারা দেশে সদর দপ্তরের জরুরি সতর্কবার্তা হরিণাকুণ্ডুতে শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগ, মাদ্রাসার শিক্ষক আটক হামে আরও ৬ মৃত্যু, উদ্বেগ কাটছে না ধর্ষণের অভিযোগে গ্রেফতার মসজিদের ইমাম গুলশান থেকে গ্রেপ্তার আওয়ামী লীগের সাবেক এমপি আখতারুজ্জামান কিশোরীকে ধর্ষণের অভিযোগে ‘রিপন ভিডিও’ খ্যাত রিপন মিয়ার বিরুদ্ধে মামলা দেশে হাম পরিস্থিতি আরও উদ্বেগজনক, ২৪ ঘণ্টায় তিন শিশুর মৃত্যু উখিয়ায় আওয়ামী লীগের মিছিলের চেষ্টা: গাড়ি জব্দসহ গ্রেফতার ৭ সিংড়ায় আওয়ামী লীগের সাবেক কাউন্সিলর মিজানুর গ্রেপ্তার এনআইডি সহযোগিতার নামে ডেকে নিয়ে কলেজছাত্রীকে ধর্ষণ, চৌগাছায় ছাত্রদল নেতা গ্রেপ্তার নাশকতার ঝুঁকিতে পুলিশের যানবাহন: সারা দেশে সদর দপ্তরের জরুরি সতর্কবার্তা হরিণাকুণ্ডুতে শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগ, মাদ্রাসার শিক্ষক আটক হামে আরও ৬ মৃত্যু, উদ্বেগ কাটছে না ধর্ষণের অভিযোগে গ্রেফতার মসজিদের ইমাম গুলশান থেকে গ্রেপ্তার আওয়ামী লীগের সাবেক এমপি আখতারুজ্জামান কিশোরীকে ধর্ষণের অভিযোগে ‘রিপন ভিডিও’ খ্যাত রিপন মিয়ার বিরুদ্ধে মামলা দেশে হাম পরিস্থিতি আরও উদ্বেগজনক, ২৪ ঘণ্টায় তিন শিশুর মৃত্যু উখিয়ায় আওয়ামী লীগের মিছিলের চেষ্টা: গাড়ি জব্দসহ গ্রেফতার ৭ সিংড়ায় আওয়ামী লীগের সাবেক কাউন্সিলর মিজানুর গ্রেপ্তার এনআইডি সহযোগিতার নামে ডেকে নিয়ে কলেজছাত্রীকে ধর্ষণ, চৌগাছায় ছাত্রদল নেতা গ্রেপ্তার নাশকতার ঝুঁকিতে পুলিশের যানবাহন: সারা দেশে সদর দপ্তরের জরুরি সতর্কবার্তা হরিণাকুণ্ডুতে শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগ, মাদ্রাসার শিক্ষক আটক হামে আরও ৬ মৃত্যু, উদ্বেগ কাটছে না ধর্ষণের অভিযোগে গ্রেফতার মসজিদের ইমাম গুলশান থেকে গ্রেপ্তার আওয়ামী লীগের সাবেক এমপি আখতারুজ্জামান কিশোরীকে ধর্ষণের অভিযোগে ‘রিপন ভিডিও’ খ্যাত রিপন মিয়ার বিরুদ্ধে মামলা দেশে হাম পরিস্থিতি আরও উদ্বেগজনক, ২৪ ঘণ্টায় তিন শিশুর মৃত্যু উখিয়ায় আওয়ামী লীগের মিছিলের চেষ্টা: গাড়ি জব্দসহ গ্রেফতার ৭ সিংড়ায় আওয়ামী লীগের সাবেক কাউন্সিলর মিজানুর গ্রেপ্তার এনআইডি সহযোগিতার নামে ডেকে নিয়ে কলেজছাত্রীকে ধর্ষণ, চৌগাছায় ছাত্রদল নেতা গ্রেপ্তার নাশকতার ঝুঁকিতে পুলিশের যানবাহন: সারা দেশে সদর দপ্তরের জরুরি সতর্কবার্তা হরিণাকুণ্ডুতে শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগ, মাদ্রাসার শিক্ষক আটক হামে আরও ৬ মৃত্যু, উদ্বেগ কাটছে না ধর্ষণের অভিযোগে গ্রেফতার মসজিদের ইমাম গুলশান থেকে গ্রেপ্তার আওয়ামী লীগের সাবেক এমপি আখতারুজ্জামান কিশোরীকে ধর্ষণের অভিযোগে ‘রিপন ভিডিও’ খ্যাত রিপন মিয়ার বিরুদ্ধে মামলা দেশে হাম পরিস্থিতি আরও উদ্বেগজনক, ২৪ ঘণ্টায় তিন শিশুর মৃত্যু উখিয়ায় আওয়ামী লীগের মিছিলের চেষ্টা: গাড়ি জব্দসহ গ্রেফতার ৭ সিংড়ায় আওয়ামী লীগের সাবেক কাউন্সিলর মিজানুর গ্রেপ্তার এনআইডি সহযোগিতার নামে ডেকে নিয়ে কলেজছাত্রীকে ধর্ষণ, চৌগাছায় ছাত্রদল নেতা গ্রেপ্তার নাশকতার ঝুঁকিতে পুলিশের যানবাহন: সারা দেশে সদর দপ্তরের জরুরি সতর্কবার্তা হরিণাকুণ্ডুতে শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগ, মাদ্রাসার শিক্ষক আটক হামে আরও ৬ মৃত্যু, উদ্বেগ কাটছে না ধর্ষণের অভিযোগে গ্রেফতার মসজিদের ইমাম গুলশান থেকে গ্রেপ্তার আওয়ামী লীগের সাবেক এমপি আখতারুজ্জামান কিশোরীকে ধর্ষণের অভিযোগে ‘রিপন ভিডিও’ খ্যাত রিপন মিয়ার বিরুদ্ধে মামলা দেশে হাম পরিস্থিতি আরও উদ্বেগজনক, ২৪ ঘণ্টায় তিন শিশুর মৃত্যু উখিয়ায় আওয়ামী লীগের মিছিলের চেষ্টা: গাড়ি জব্দসহ গ্রেফতার ৭ সিংড়ায় আওয়ামী লীগের সাবেক কাউন্সিলর মিজানুর গ্রেপ্তার এনআইডি সহযোগিতার নামে ডেকে নিয়ে কলেজছাত্রীকে ধর্ষণ, চৌগাছায় ছাত্রদল নেতা গ্রেপ্তার নাশকতার ঝুঁকিতে পুলিশের যানবাহন: সারা দেশে সদর দপ্তরের জরুরি সতর্কবার্তা

মতামত

ড. ইউনূস কেমন “নকল” ভারত বিরোধিতা করে গেলেন?

জি- লাইভ ডেস্ক

প্রকাশ: ৭ই আগস্ট ২০২৬, ৪:২৮ পিএম

ড. ইউনূস কেমন “নকল” ভারত বিরোধিতা করে গেলেন?
সম্প্রতি ড. ইউনূসের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেনের একটি সাক্ষাৎকার বেরিয়েছে। সেখানে তিনি বলেছেন, ড. ইউনূসের আগ্রহেই তিনি নরেন্দ্র মোদির সাথে ফোন আলাপের অনুরোধ করেন। সেই অনুরোধে সাড়া দিয়ে নরেন্দ্র মোদি ড. ইউনূসের সাথে কথা বলেন। এরপরে তৌহিদ হোসেন আশা করেছিলেন ভারতের সাথে সম্পর্ক স্বাভাবিক হয়ে যাবে। এই লাইনটি শুনলে আপনার কাছেও মনে হতে পারে—আরে তাই তো, এত আগ্রহের পরেও কেন ভারত সম্পর্ক স্বাভাবিক করল না!
তবে আপনি হয়তো ভুলেই গেছেন, ড. ইউনূস ক্ষমতা গ্রহণের শুরুতেই সেভেন সিস্টার্স নিয়ে ভারতকে হুমকি দিলেন। এরকম হুমকি বাংলাদেশের চিকেন নেক নিয়ে ভারতের কোনো রাষ্ট্রপ্রধান দিলে, আমরা অবশ্যই বাংলাদেশের সার্বভৌমত্বের উপরে হামলা হিসেবে নিতাম। এরপর আমাদের সরকার ভারতের সাথে সম্পর্ক বিষয়ে ন্যূনতম নমনীয় হলে সরকারকে তুলোধুনো করে দিতাম। আমাদের সরকারের ইচ্ছে থাকলেও জনমতের কারণে সম্পর্ক এগোনো সম্ভব হতো না। শুধু তাই নয়, ইউনূস সরকার ক্ষমতায় আসার পরে তাদের সরকারে জড়িত প্রায় সবাই ভারতবিরোধী বক্তব্য দিয়েছেন। তখন সরকারি প্রচারণার মাধ্যমে প্রচার করার চেষ্টা চলেছে, বাংলাদেশের সকল সমস্যার একমাত্র দায় ভারতের। এরকম একটা পরিস্থিতির পর আমরা ভারতের সাথে কেমন সম্পর্ক আশা করতে পারি?
সম্পর্কের ক্ষেত্রে দুই দেশের দ্বিপাক্ষিক বাস্তবতার হিসাবটাও তো মাথায় রাখতে হয়। আমাদের যেমন নিত্যপণ্যের আমদানি, তৈরি পোশাক শিল্পের কাঁচামাল, রাইপেরিয়ান ডিপেন্ডেন্সি, জ্বালানি আমদানি, ভারতের আকাশ ও সমুদ্রসীমা ব্যবহারের মতো বিষয়ে ভারতের উপরে বিকল্পহীন নির্ভরতা রয়েছে, ভারতের তেমন আমাদের উপরে প্রায় কোনো নির্ভরতাই নেই। অন্যদিকে আমরা যেসব সুবিধা ভারতকে দিই, সেগুলো ছাড়াও ভারত চলতে পারবে। আমাদের হাতে এমন কোনো সিভিল প্রেশার নেই যেটা দিয়ে ভারতকে চাপ দিয়ে নমনীয় করতে বাধ্য করতে পারি। আর এসব শুধু দুই দেশের সরকার নয়, ভারত ও বাংলাদেশের সাধারণ মানুষও জানে। বাস্তবতা হলো—আমরা আমাদের বর্ডার ব্যবহার করে ভারতে সন্ত্রাস করা ছাড়া, ভারতের কোনো ক্ষতি করার সামর্থ্য রাখি না। আর সন্ত্রাস যদি আমাদের ভাষা হয়, তাহলে সম্পর্কের প্রশ্নই তো আনার প্রয়োজন নেই।
সেই প্রেক্ষাপটে ভারতের সার্বভৌমত্ব নিয়ে হুমকি দেওয়ার পরে ভারতের কাছে সম্পর্ক স্বাভাবিকের প্রত্যাশা কি “মামাবাড়ির আবদার” ধরনের শোনায় না? নাকি ড. ইউনূস ভারতের মেয়ে বিয়ে করায় জামাই হিসেবে এই আবদার করতে পারেন? অবশ্য যারা ভারতবিরোধী রাজনীতি করেন, তাদের আর্গুমেন্ট অনেকটা এই মামাবাড়ির আবদার ধরনেরই হয়। তারা সারাদিন ভারতবিরোধী বক্তব্য দিয়ে আবার ভারতের কাছে নানা রকম অধিকারের ফর্দ ধরেন। যদিও সেই “অধিকার”-এর প্রায় সবই “বৈরী প্রতিবেশী হিসেবে” আবদারের মতোই শোনায়।
তবে এই ধরনের ভারতবিরোধী রাজনীতি একসময় চলত। এর আগে দেশের আপামর জনসাধারণের তথ্যের উৎস ছিল গণমাধ্যম। গণমাধ্যমই একপাক্ষিকভাবে জনমত তৈরি করত। কিন্তু এই সামাজিক গণমাধ্যমের যুগে সেই রাজনীতি প্রায় অসম্ভব হয়ে উঠছে। ড. ইউনূস যখন ভারতের সার্বভৌমত্ব নিয়ে হুমকি দিলেন, তখন সেই ভিডিও শুধু বাংলাদেশের লোকই দেখেনি, ভারতের সব জায়গায় ছড়িয়ে গিয়েছিল মুহূর্তে। ভারতের লোকজন সেই ভিডিও সাবটাইটেল করেও ছড়িয়েছে। ভারতের যেসব দল পাকিস্তানবিরোধী রাজনীতি করে, তারা বাংলাদেশকে নতুন পাকিস্তান হিসেবে পরিচয় করাতে সেই ভিডিও ব্যবহার করেছে। আমাদের পাকিস্তানের সাথে গদগদ মিলনের ভিডিওগুলোও সেই আগুনে ঘি ঢেলেছে। এরপরে নরেন্দ্র মোদির ইচ্ছে থাকলেও কি ড. ইউনূস সরকারের সাথে সম্পর্ক স্বাভাবিক করতে পারতেন? মোদি হাসিমুখে ইউনূসের সাথে কোনো ছবি দিলে কী পরিমাণ জাতীয় বিরোধিতার মুখে পড়তেন?
ড. ইউনূস যখন ক্ষমতায় এলেন, তখন তাদের প্রচারে আমাদের মনে হয়েছিল—ভারতের সাথে আমাদের যেসব কথিত অন্যায্য গোপন চুক্তি আছে, সেগুলো তিনি জনসমক্ষে আনবেন এবং অবশ্যই বাতিল করবেন। এছাড়া আদানির মতো চুক্তিগুলো অবিলম্বে বাতিল করবেন, যেগুলো তাঁর লোকজন অন্যায্য বলে প্রচার করেছিল। বিডিআর হত্যাকাণ্ডের মতো বিষয়গুলোতে তারা ভারতকে অফিসিয়ালি দায়ী করবেন। বাংলাদেশের প্রতি ভারতের যত অন্যায্য বিষয় আছে, তার বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে মামলা রুজু করবেন। বাংলাদেশে চাকরিরত ২৬ লক্ষ ভারতীয়কে ফেরত পাঠাবেন। ভারতের সাথে চোখে চোখ রেখে (!) কথা বলবেন। আরও এরকম কত সব কথা, যার তালিকা এক লেখায় দেওয়া সম্ভব নয়। দেশের মানুষ টানটান উত্তেজনায় ছিল। মনে হচ্ছিল দু-চারটা মিসাইল এক্সচেঞ্জ পর্যন্ত গিয়ে দাঁড়াবে।
এতসব প্রচার করলেন উপরে উপরে, কিন্তু ভেতরে করলেন কী? ভারতের সাথে একটি চুক্তিও বাতিল করলেন না। যেসব সুবিধার কথা দেওয়া হয় বলেছিলেন, সেগুলোও চেপে গেলেন। উল্টো ভারতের প্রধানমন্ত্রীর কাছে নিজে ফোন করলেন। সম্পর্ক স্বাভাবিক করার প্রাণান্ত চেষ্টা করলেন। পররাষ্ট্রমন্ত্রীকে ভারতে যেতে বললেন। নিজে ভারতে যাওয়ার ইচ্ছে প্রকাশ করলেন। বিমসটেকের সাইডলাইনে একরকম চাপাচাপি করে একটা দেখা করে ধন্য হলেন। আন্তর্জাতিক খেলোয়াড় এ কী খেলা আমাদের দেখালেন? আমরা অবাক হয়ে দেখলাম, কী “খোয়াব”-এর কী “তাবির”!
আওয়ামী লীগ বলে তারা ভারতের সাথে সম্পর্ক উন্নয়ন করে ভারত থেকে দেশের নানা স্বার্থ উদ্ধার করে। তাদের ভালো সম্পর্কের কারণে ভারতের সাথে আমাদের যেসব বিকল্পহীন নির্ভরতা রয়েছে, সেগুলোর সর্বোচ্চ প্রাপ্তি নিশ্চিত করে। ভারতবিরোধীরা প্রচার করেন—ভারত আমাদের সবকিছু কম দেয়, তারা ক্ষমতায় এসে চোখে চোখ রেখে সেগুলোর ন্যায্য হিস্যা নিশ্চিত করবেন। সেজন্য আমরা ড. ইউনূসের পররাষ্ট্রনীতিতে আওয়ামী লীগ সরকারের চেয়ে অনেক বেশি কিছু আশা করেছিলাম। কিন্তু দেখলাম কিছু পাওয়ার বদলে ট্রান্সশিপমেন্ট সুবিধার মতো বিষয়গুলো হারালাম।
ভারত বিরোধিতা বনাম ভারতের সাথে বন্ধুত্ব বাংলাদেশে একটি কার্যকর রাজনৈতিক “কারেন্সি”। একইভাবে পাকিস্তানপন্থাও একটি রাজনৈতিক “কারেন্সি”। এতে জনগণের একটি অংশের সমর্থন ও বিরোধিতা স্পষ্টভাবে পাওয়া যায়। তাই ক্ষমতায় যারা থাকেন, আমরা তাঁদের কাছ থেকে ভারতসহ সকল বিদেশি সম্পর্কে স্বচ্ছতা আশা করি। যারা ভারত বিরোধিতা করবেন, তারা অন্তরে, মুখে এবং কর্মে সেটা প্রমাণ করে দেখাবেন। কিন্তু ড. ইউনূস থেকে যেই ভারত বিরোধিতার বিজ্ঞাপন পেয়েছিলাম, বাস্তবতার সাথে মিলিয়ে আজ সেটাকে “নকল” বলা ছাড়া আর কোনো উপায় নেই। শুধু সেই স্বপ্নটাই নকল না, বাস্তবতাও নকল।

সম্পাদকীয় ডেস্ক,

জিলাইভ

মন্তব্য