বৃহস্পতিবার, ১৬ই জুলাই ২০২৬, ১শে শ্রাবণ ১৪৩৩
বৃহস্পতিবার, ১৬ই জুলাই ২০২৬, ১শে শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ :
সরকারি স্টিকার লাগানো গাড়িতে ইয়াবা, আটক ৩ শিশুকে মারধরের অভিযোগে প্রধান শিক্ষকের বিরুদ্ধে মামলা শিক্ষা ভবনের সামনে শিক্ষার্থীদের আটকাল পুলিশের ব্যারিকেড ঢাকা মেট্রোপলিটন পুলিশে রদবদল: ৬ উপ-পুলিশ কমিশনারের কর্মস্থল পরিবর্তন হরমুজ প্রণালিতে ফের অশান্তির মেঘ, ঝুঁকিতে বৈশ্বিক জ্বালানি নিরাপত্তা চট্টগ্রামে রেকর্ড ভাঙা অতি ভারী বর্ষণ: জোয়ার ও জলাবদ্ধতায় স্থবির জনজীবন বাংলা ভাষার নিবেদিতপ্রাণ সৈনিক – অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক আর নেই হামে শিশুর মৃত্যু: ড. ইউনূসসহ ৪ জনের বিরুদ্ধে মামলার আবেদন চকবাজারের খাজা মার্কেটে ভয়াবহ আগুন আট অভিযোগে ইনুর ৩০ বছরের সাজা সরকারি স্টিকার লাগানো গাড়িতে ইয়াবা, আটক ৩ শিশুকে মারধরের অভিযোগে প্রধান শিক্ষকের বিরুদ্ধে মামলা শিক্ষা ভবনের সামনে শিক্ষার্থীদের আটকাল পুলিশের ব্যারিকেড ঢাকা মেট্রোপলিটন পুলিশে রদবদল: ৬ উপ-পুলিশ কমিশনারের কর্মস্থল পরিবর্তন হরমুজ প্রণালিতে ফের অশান্তির মেঘ, ঝুঁকিতে বৈশ্বিক জ্বালানি নিরাপত্তা চট্টগ্রামে রেকর্ড ভাঙা অতি ভারী বর্ষণ: জোয়ার ও জলাবদ্ধতায় স্থবির জনজীবন বাংলা ভাষার নিবেদিতপ্রাণ সৈনিক – অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক আর নেই হামে শিশুর মৃত্যু: ড. ইউনূসসহ ৪ জনের বিরুদ্ধে মামলার আবেদন চকবাজারের খাজা মার্কেটে ভয়াবহ আগুন আট অভিযোগে ইনুর ৩০ বছরের সাজা সরকারি স্টিকার লাগানো গাড়িতে ইয়াবা, আটক ৩ শিশুকে মারধরের অভিযোগে প্রধান শিক্ষকের বিরুদ্ধে মামলা শিক্ষা ভবনের সামনে শিক্ষার্থীদের আটকাল পুলিশের ব্যারিকেড ঢাকা মেট্রোপলিটন পুলিশে রদবদল: ৬ উপ-পুলিশ কমিশনারের কর্মস্থল পরিবর্তন হরমুজ প্রণালিতে ফের অশান্তির মেঘ, ঝুঁকিতে বৈশ্বিক জ্বালানি নিরাপত্তা চট্টগ্রামে রেকর্ড ভাঙা অতি ভারী বর্ষণ: জোয়ার ও জলাবদ্ধতায় স্থবির জনজীবন বাংলা ভাষার নিবেদিতপ্রাণ সৈনিক – অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক আর নেই হামে শিশুর মৃত্যু: ড. ইউনূসসহ ৪ জনের বিরুদ্ধে মামলার আবেদন চকবাজারের খাজা মার্কেটে ভয়াবহ আগুন আট অভিযোগে ইনুর ৩০ বছরের সাজা সরকারি স্টিকার লাগানো গাড়িতে ইয়াবা, আটক ৩ শিশুকে মারধরের অভিযোগে প্রধান শিক্ষকের বিরুদ্ধে মামলা শিক্ষা ভবনের সামনে শিক্ষার্থীদের আটকাল পুলিশের ব্যারিকেড ঢাকা মেট্রোপলিটন পুলিশে রদবদল: ৬ উপ-পুলিশ কমিশনারের কর্মস্থল পরিবর্তন হরমুজ প্রণালিতে ফের অশান্তির মেঘ, ঝুঁকিতে বৈশ্বিক জ্বালানি নিরাপত্তা চট্টগ্রামে রেকর্ড ভাঙা অতি ভারী বর্ষণ: জোয়ার ও জলাবদ্ধতায় স্থবির জনজীবন বাংলা ভাষার নিবেদিতপ্রাণ সৈনিক – অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক আর নেই হামে শিশুর মৃত্যু: ড. ইউনূসসহ ৪ জনের বিরুদ্ধে মামলার আবেদন চকবাজারের খাজা মার্কেটে ভয়াবহ আগুন আট অভিযোগে ইনুর ৩০ বছরের সাজা সরকারি স্টিকার লাগানো গাড়িতে ইয়াবা, আটক ৩ শিশুকে মারধরের অভিযোগে প্রধান শিক্ষকের বিরুদ্ধে মামলা শিক্ষা ভবনের সামনে শিক্ষার্থীদের আটকাল পুলিশের ব্যারিকেড ঢাকা মেট্রোপলিটন পুলিশে রদবদল: ৬ উপ-পুলিশ কমিশনারের কর্মস্থল পরিবর্তন হরমুজ প্রণালিতে ফের অশান্তির মেঘ, ঝুঁকিতে বৈশ্বিক জ্বালানি নিরাপত্তা চট্টগ্রামে রেকর্ড ভাঙা অতি ভারী বর্ষণ: জোয়ার ও জলাবদ্ধতায় স্থবির জনজীবন বাংলা ভাষার নিবেদিতপ্রাণ সৈনিক – অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক আর নেই হামে শিশুর মৃত্যু: ড. ইউনূসসহ ৪ জনের বিরুদ্ধে মামলার আবেদন চকবাজারের খাজা মার্কেটে ভয়াবহ আগুন আট অভিযোগে ইনুর ৩০ বছরের সাজা সরকারি স্টিকার লাগানো গাড়িতে ইয়াবা, আটক ৩ শিশুকে মারধরের অভিযোগে প্রধান শিক্ষকের বিরুদ্ধে মামলা শিক্ষা ভবনের সামনে শিক্ষার্থীদের আটকাল পুলিশের ব্যারিকেড ঢাকা মেট্রোপলিটন পুলিশে রদবদল: ৬ উপ-পুলিশ কমিশনারের কর্মস্থল পরিবর্তন হরমুজ প্রণালিতে ফের অশান্তির মেঘ, ঝুঁকিতে বৈশ্বিক জ্বালানি নিরাপত্তা চট্টগ্রামে রেকর্ড ভাঙা অতি ভারী বর্ষণ: জোয়ার ও জলাবদ্ধতায় স্থবির জনজীবন বাংলা ভাষার নিবেদিতপ্রাণ সৈনিক – অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক আর নেই হামে শিশুর মৃত্যু: ড. ইউনূসসহ ৪ জনের বিরুদ্ধে মামলার আবেদন চকবাজারের খাজা মার্কেটে ভয়াবহ আগুন আট অভিযোগে ইনুর ৩০ বছরের সাজা সরকারি স্টিকার লাগানো গাড়িতে ইয়াবা, আটক ৩ শিশুকে মারধরের অভিযোগে প্রধান শিক্ষকের বিরুদ্ধে মামলা শিক্ষা ভবনের সামনে শিক্ষার্থীদের আটকাল পুলিশের ব্যারিকেড ঢাকা মেট্রোপলিটন পুলিশে রদবদল: ৬ উপ-পুলিশ কমিশনারের কর্মস্থল পরিবর্তন হরমুজ প্রণালিতে ফের অশান্তির মেঘ, ঝুঁকিতে বৈশ্বিক জ্বালানি নিরাপত্তা চট্টগ্রামে রেকর্ড ভাঙা অতি ভারী বর্ষণ: জোয়ার ও জলাবদ্ধতায় স্থবির জনজীবন বাংলা ভাষার নিবেদিতপ্রাণ সৈনিক – অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক আর নেই হামে শিশুর মৃত্যু: ড. ইউনূসসহ ৪ জনের বিরুদ্ধে মামলার আবেদন চকবাজারের খাজা মার্কেটে ভয়াবহ আগুন আট অভিযোগে ইনুর ৩০ বছরের সাজা সরকারি স্টিকার লাগানো গাড়িতে ইয়াবা, আটক ৩ শিশুকে মারধরের অভিযোগে প্রধান শিক্ষকের বিরুদ্ধে মামলা শিক্ষা ভবনের সামনে শিক্ষার্থীদের আটকাল পুলিশের ব্যারিকেড ঢাকা মেট্রোপলিটন পুলিশে রদবদল: ৬ উপ-পুলিশ কমিশনারের কর্মস্থল পরিবর্তন হরমুজ প্রণালিতে ফের অশান্তির মেঘ, ঝুঁকিতে বৈশ্বিক জ্বালানি নিরাপত্তা চট্টগ্রামে রেকর্ড ভাঙা অতি ভারী বর্ষণ: জোয়ার ও জলাবদ্ধতায় স্থবির জনজীবন বাংলা ভাষার নিবেদিতপ্রাণ সৈনিক – অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক আর নেই হামে শিশুর মৃত্যু: ড. ইউনূসসহ ৪ জনের বিরুদ্ধে মামলার আবেদন চকবাজারের খাজা মার্কেটে ভয়াবহ আগুন আট অভিযোগে ইনুর ৩০ বছরের সাজা সরকারি স্টিকার লাগানো গাড়িতে ইয়াবা, আটক ৩ শিশুকে মারধরের অভিযোগে প্রধান শিক্ষকের বিরুদ্ধে মামলা শিক্ষা ভবনের সামনে শিক্ষার্থীদের আটকাল পুলিশের ব্যারিকেড ঢাকা মেট্রোপলিটন পুলিশে রদবদল: ৬ উপ-পুলিশ কমিশনারের কর্মস্থল পরিবর্তন হরমুজ প্রণালিতে ফের অশান্তির মেঘ, ঝুঁকিতে বৈশ্বিক জ্বালানি নিরাপত্তা চট্টগ্রামে রেকর্ড ভাঙা অতি ভারী বর্ষণ: জোয়ার ও জলাবদ্ধতায় স্থবির জনজীবন বাংলা ভাষার নিবেদিতপ্রাণ সৈনিক – অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক আর নেই হামে শিশুর মৃত্যু: ড. ইউনূসসহ ৪ জনের বিরুদ্ধে মামলার আবেদন চকবাজারের খাজা মার্কেটে ভয়াবহ আগুন আট অভিযোগে ইনুর ৩০ বছরের সাজা সরকারি স্টিকার লাগানো গাড়িতে ইয়াবা, আটক ৩ শিশুকে মারধরের অভিযোগে প্রধান শিক্ষকের বিরুদ্ধে মামলা শিক্ষা ভবনের সামনে শিক্ষার্থীদের আটকাল পুলিশের ব্যারিকেড ঢাকা মেট্রোপলিটন পুলিশে রদবদল: ৬ উপ-পুলিশ কমিশনারের কর্মস্থল পরিবর্তন হরমুজ প্রণালিতে ফের অশান্তির মেঘ, ঝুঁকিতে বৈশ্বিক জ্বালানি নিরাপত্তা চট্টগ্রামে রেকর্ড ভাঙা অতি ভারী বর্ষণ: জোয়ার ও জলাবদ্ধতায় স্থবির জনজীবন বাংলা ভাষার নিবেদিতপ্রাণ সৈনিক – অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক আর নেই হামে শিশুর মৃত্যু: ড. ইউনূসসহ ৪ জনের বিরুদ্ধে মামলার আবেদন চকবাজারের খাজা মার্কেটে ভয়াবহ আগুন আট অভিযোগে ইনুর ৩০ বছরের সাজা

দেশ

রাজধানীতে বর্ণাঢ্য রথযাত্রায় ভক্তদের উপচে পড়া ভিড়

খবরওয়ালা ডেস্ক

প্রকাশ: ১৬ই জুলাই ২০২৬, ৮:৮ পিএম

রাজধানীতে বর্ণাঢ্য রথযাত্রায় ভক্তদের উপচে পড়া ভিড়

বর্ণাঢ্য শোভাযাত্রা, ধর্মীয় আচার এবং হাজারো ভক্তের অংশগ্রহণে রাজধানীতে শুরু হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা। বৃহস্পতিবার (১৬ জুলাই) বেলা আড়াইটার দিকে ঢাকার স্বামীবাগ আশ্রম থেকে আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইসকন) বাংলাদেশের উদ্যোগে রথযাত্রার আনুষ্ঠানিক সূচনা হয়। উৎসবকে ঘিরে রাজধানীর বিভিন্ন সড়কে ছিল উৎসবমুখর পরিবেশ, আর শোভাযাত্রায় অংশ নিতে সকাল থেকেই ভক্তদের সমাগম বাড়তে থাকে।

আয়োজকদের নির্ধারিত কর্মসূচি অনুযায়ী, রথযাত্রা স্বামীবাগ আশ্রম থেকে যাত্রা শুরু করে জয়কালী মন্দির, ইত্তেফাক মোড়, শাপলা চত্বর, দৈনিক বাংলা মোড়, পল্টন মোড়, জাতীয় প্রেসক্লাব, হাইকোর্ট এলাকা, রমনা কালীমন্দির, দোয়েল চত্বর, কেন্দ্রীয় শহীদ মিনার, জগন্নাথ হল ও পলাশী মোড় অতিক্রম করে ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে পৌঁছাবে। পুরো পথজুড়ে ভক্তরা ধর্মীয় সঙ্গীত, কীর্তন ও প্রার্থনার মধ্য দিয়ে শোভাযাত্রায় অংশ নেন।

ইসকনের উদ্যোগে এ বছর নয় দিনব্যাপী রথযাত্রা মহোৎসবের আয়োজন করা হয়েছে। দিনের কর্মসূচি শুরু হয় সকাল আটটায় বিশ্বশান্তি ও মানবকল্যাণ কামনায় অগ্নিহোত্র যজ্ঞের মাধ্যমে। পরে বেলা দেড়টায় স্বামীবাগ ইসকন মন্দিরের অডিটরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে বেলা আড়াইটায় আনুষ্ঠানিকভাবে রথযাত্রার উদ্বোধন করা হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকারমন্ত্রী ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসকন বাংলাদেশের সাধারণ সম্পাদক নিতাই স্বামী। এছাড়া উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ও নৃ-গোষ্ঠীবিষয়ক বিশেষ সহকারী বিজন কান্তি সরকার, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আবদুস সাত্তার, হিন্দুধর্মীয় কল্যাণ ট্রাস্টের ভাইস চেয়ারম্যান তপন মজুমদার, ঢাকায় ভারতীয় হাইকমিশনের ফার্স্ট সেক্রেটারি গোকুল ভি কে, বাংলাদেশ পূজা উদ্‌যাপন পরিষদের সাধারণ সম্পাদক সন্তোষ শর্মা, ঢাকা মহানগর সর্বজনীন পূজা কমিটির সাধারণ সম্পাদক তাপস চন্দ্র পাল, বিএনপির সহধর্মবিষয়ক সম্পাদক অমলেন্দু দাস অপু, জাতীয় নির্বাহী কমিটির সদস্য দেবাশীষ রায় মধু এবং ইসকন বাংলাদেশের যুগ্ম সম্পাদক গৌরাঙ্গ দাসসহ বিভিন্ন ধর্মীয়, সামাজিক ও প্রশাসনিক ব্যক্তিত্ব।

রথযাত্রাকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা রক্ষায় ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, শোভাযাত্রার পুরো রুটজুড়ে টহল দল, সিসিটিভি ক্যামেরার নজরদারি, ফুট পেট্রল, মোটরসাইকেল মোবাইল টিম, গোয়েন্দা বিভাগ (ডিবি) এবং ট্রাফিক পুলিশ দায়িত্ব পালন করছে। সম্ভাব্য যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে নিরাপত্তা বাহিনী সার্বক্ষণিক সতর্ক রয়েছে। পাশাপাশি শোভাযাত্রা সুষ্ঠুভাবে পরিচালনা এবং ভক্তদের সহায়তায় ইসকনের পাঁচ শতাধিক স্বেচ্ছাসেবক দায়িত্ব পালন করছেন।

সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস অনুযায়ী, শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা ভক্তি, ঐক্য, সম্প্রীতি ও মানবকল্যাণের এক গুরুত্বপূর্ণ ধর্মীয় উৎসব। প্রতিবছরের মতো এবারও রাজধানীতে নানা বয়সী মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে উৎসবটি প্রাণবন্ত হয়ে উঠেছে।

নয় দিনব্যাপী এই ধর্মীয় আয়োজনের সমাপনী পর্ব হিসেবে আগামী ২৪ জুলাই বেলা তিনটায় ঢাকেশ্বরী জাতীয় মন্দির থেকে একই পথ ধরে উল্টো রথযাত্রা স্বামীবাগ আশ্রমে ফিরে আসবে। আয়োজকদের আশা, শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে ধর্মীয় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে এবারের রথযাত্রা সম্পন্ন হবে।

মন্তব্য