ব্রেকিং নিউজ :
হাসানুল হক ইনুর মামলার রায় আগামী ৩০ জুন আইসিসির মাসসেরা পুরুষ ক্রিকেটার নির্বাচিত হলেন মুশফিকুর রহিম আওয়ামী লীগের ৭৭ বছরের রাজনৈতিক গৌরবগাথা ও সংগ্রাম অস্ট্রিয়ার বিপক্ষে পেনাল্টি মিস করলেন লিওনেল মেসি ইনু কারাগারে দুটি খাতায় নিয়মিত সব কার্যক্রম লিখে রাখছেন মালয়েশিয়া ও চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, সই হতে পারে ২০টি সমঝোতা চুক্তি অর্থ পাচারেও চ্যাম্পিয়ন অন্তর্বর্তী সরকার: সুইস ব্যাংকের প্রতিবেদন হাসানুল হক ইনুর মামলার রায় আগামী ৩০ জুন আইসিসির মাসসেরা পুরুষ ক্রিকেটার নির্বাচিত হলেন মুশফিকুর রহিম আওয়ামী লীগের ৭৭ বছরের রাজনৈতিক গৌরবগাথা ও সংগ্রাম অস্ট্রিয়ার বিপক্ষে পেনাল্টি মিস করলেন লিওনেল মেসি ইনু কারাগারে দুটি খাতায় নিয়মিত সব কার্যক্রম লিখে রাখছেন মালয়েশিয়া ও চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, সই হতে পারে ২০টি সমঝোতা চুক্তি অর্থ পাচারেও চ্যাম্পিয়ন অন্তর্বর্তী সরকার: সুইস ব্যাংকের প্রতিবেদন হাসানুল হক ইনুর মামলার রায় আগামী ৩০ জুন আইসিসির মাসসেরা পুরুষ ক্রিকেটার নির্বাচিত হলেন মুশফিকুর রহিম আওয়ামী লীগের ৭৭ বছরের রাজনৈতিক গৌরবগাথা ও সংগ্রাম অস্ট্রিয়ার বিপক্ষে পেনাল্টি মিস করলেন লিওনেল মেসি ইনু কারাগারে দুটি খাতায় নিয়মিত সব কার্যক্রম লিখে রাখছেন মালয়েশিয়া ও চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, সই হতে পারে ২০টি সমঝোতা চুক্তি অর্থ পাচারেও চ্যাম্পিয়ন অন্তর্বর্তী সরকার: সুইস ব্যাংকের প্রতিবেদন হাসানুল হক ইনুর মামলার রায় আগামী ৩০ জুন আইসিসির মাসসেরা পুরুষ ক্রিকেটার নির্বাচিত হলেন মুশফিকুর রহিম আওয়ামী লীগের ৭৭ বছরের রাজনৈতিক গৌরবগাথা ও সংগ্রাম অস্ট্রিয়ার বিপক্ষে পেনাল্টি মিস করলেন লিওনেল মেসি ইনু কারাগারে দুটি খাতায় নিয়মিত সব কার্যক্রম লিখে রাখছেন মালয়েশিয়া ও চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, সই হতে পারে ২০টি সমঝোতা চুক্তি অর্থ পাচারেও চ্যাম্পিয়ন অন্তর্বর্তী সরকার: সুইস ব্যাংকের প্রতিবেদন হাসানুল হক ইনুর মামলার রায় আগামী ৩০ জুন আইসিসির মাসসেরা পুরুষ ক্রিকেটার নির্বাচিত হলেন মুশফিকুর রহিম আওয়ামী লীগের ৭৭ বছরের রাজনৈতিক গৌরবগাথা ও সংগ্রাম অস্ট্রিয়ার বিপক্ষে পেনাল্টি মিস করলেন লিওনেল মেসি ইনু কারাগারে দুটি খাতায় নিয়মিত সব কার্যক্রম লিখে রাখছেন মালয়েশিয়া ও চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, সই হতে পারে ২০টি সমঝোতা চুক্তি অর্থ পাচারেও চ্যাম্পিয়ন অন্তর্বর্তী সরকার: সুইস ব্যাংকের প্রতিবেদন হাসানুল হক ইনুর মামলার রায় আগামী ৩০ জুন আইসিসির মাসসেরা পুরুষ ক্রিকেটার নির্বাচিত হলেন মুশফিকুর রহিম আওয়ামী লীগের ৭৭ বছরের রাজনৈতিক গৌরবগাথা ও সংগ্রাম অস্ট্রিয়ার বিপক্ষে পেনাল্টি মিস করলেন লিওনেল মেসি ইনু কারাগারে দুটি খাতায় নিয়মিত সব কার্যক্রম লিখে রাখছেন মালয়েশিয়া ও চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, সই হতে পারে ২০টি সমঝোতা চুক্তি অর্থ পাচারেও চ্যাম্পিয়ন অন্তর্বর্তী সরকার: সুইস ব্যাংকের প্রতিবেদন হাসানুল হক ইনুর মামলার রায় আগামী ৩০ জুন আইসিসির মাসসেরা পুরুষ ক্রিকেটার নির্বাচিত হলেন মুশফিকুর রহিম আওয়ামী লীগের ৭৭ বছরের রাজনৈতিক গৌরবগাথা ও সংগ্রাম অস্ট্রিয়ার বিপক্ষে পেনাল্টি মিস করলেন লিওনেল মেসি ইনু কারাগারে দুটি খাতায় নিয়মিত সব কার্যক্রম লিখে রাখছেন মালয়েশিয়া ও চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, সই হতে পারে ২০টি সমঝোতা চুক্তি অর্থ পাচারেও চ্যাম্পিয়ন অন্তর্বর্তী সরকার: সুইস ব্যাংকের প্রতিবেদন হাসানুল হক ইনুর মামলার রায় আগামী ৩০ জুন আইসিসির মাসসেরা পুরুষ ক্রিকেটার নির্বাচিত হলেন মুশফিকুর রহিম আওয়ামী লীগের ৭৭ বছরের রাজনৈতিক গৌরবগাথা ও সংগ্রাম অস্ট্রিয়ার বিপক্ষে পেনাল্টি মিস করলেন লিওনেল মেসি ইনু কারাগারে দুটি খাতায় নিয়মিত সব কার্যক্রম লিখে রাখছেন মালয়েশিয়া ও চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, সই হতে পারে ২০টি সমঝোতা চুক্তি অর্থ পাচারেও চ্যাম্পিয়ন অন্তর্বর্তী সরকার: সুইস ব্যাংকের প্রতিবেদন হাসানুল হক ইনুর মামলার রায় আগামী ৩০ জুন আইসিসির মাসসেরা পুরুষ ক্রিকেটার নির্বাচিত হলেন মুশফিকুর রহিম আওয়ামী লীগের ৭৭ বছরের রাজনৈতিক গৌরবগাথা ও সংগ্রাম অস্ট্রিয়ার বিপক্ষে পেনাল্টি মিস করলেন লিওনেল মেসি ইনু কারাগারে দুটি খাতায় নিয়মিত সব কার্যক্রম লিখে রাখছেন মালয়েশিয়া ও চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, সই হতে পারে ২০টি সমঝোতা চুক্তি অর্থ পাচারেও চ্যাম্পিয়ন অন্তর্বর্তী সরকার: সুইস ব্যাংকের প্রতিবেদন হাসানুল হক ইনুর মামলার রায় আগামী ৩০ জুন আইসিসির মাসসেরা পুরুষ ক্রিকেটার নির্বাচিত হলেন মুশফিকুর রহিম আওয়ামী লীগের ৭৭ বছরের রাজনৈতিক গৌরবগাথা ও সংগ্রাম অস্ট্রিয়ার বিপক্ষে পেনাল্টি মিস করলেন লিওনেল মেসি ইনু কারাগারে দুটি খাতায় নিয়মিত সব কার্যক্রম লিখে রাখছেন মালয়েশিয়া ও চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, সই হতে পারে ২০টি সমঝোতা চুক্তি অর্থ পাচারেও চ্যাম্পিয়ন অন্তর্বর্তী সরকার: সুইস ব্যাংকের প্রতিবেদন

দেশ

ত্রাণ তহবিলের নামে বেনাপোলে কোটি টাকার পণ্য পাচার চেষ্টা

খবরওয়ালা ডেস্ক

প্রকাশ: ২২ই জুন ২০২৬, ৭:২৮ পিএম

ত্রাণ তহবিলের নামে বেনাপোলে কোটি টাকার পণ্য  পাচার চেষ্টা

প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে পাঠানোর কথা বলে বেনাপোল কাস্টমস হাউসের গুদামে সংরক্ষিত উচ্চ শুল্কযুক্ত ভারতীয় পণ্য পাচারের চেষ্টার অভিযোগকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) অভিযান চালিয়ে একটি কাভার্ডভ্যানসহ বিপুল পরিমাণ পণ্য জব্দ করেছে। একই ঘটনায় কাস্টমস প্রশাসনের দুই সহকারী রাজস্ব কর্মকর্তা (এআরও) ও তিনজন সিপাহীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, সীমান্ত এলাকা থেকে বিভিন্ন সময়ে উদ্ধার করা এবং বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্টে যাত্রীদের কাছ থেকে জব্দ করা ভারতীয় পণ্য কাস্টমসের গুদামে সংরক্ষিত ছিল। বিধি অনুযায়ী এসব পণ্য সরকারি প্রক্রিয়ায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে পাঠানোর কার্যক্রম চলছিল। অভিযোগ উঠেছে, এই প্রক্রিয়ার সুযোগ নিয়ে একটি সংঘবদ্ধ চক্র গুদাম থেকে উচ্চ শুল্কযুক্ত বাণিজ্যিক পণ্য বের করে পাচারের চেষ্টা করে।

গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (২২ জুন) দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে বেনাপোল বাজার এলাকায় অভিযান চালায় বেনাপোল বিজিবি। অভিযানে ঢাকা মেট্রো-ট ২৪-৫৬২১ নম্বরের একটি কাভার্ডভ্যান আটক করা হয়। ভ্যানটি তল্লাশি করে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য উদ্ধার করা হয়। এ সময় কাস্টমসের সহকারী রাজস্ব কর্মকর্তা শ্রী ইন্দ্রজিৎ মুখার্জী (৩৮), কাভার্ডভ্যান চালক মো. মহসিন আলী (৩৪) এবং হেলপার মো. জাহিদ হাসান (২১) কে আটক করা হয়।

তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানায়, জব্দকৃত চালানে উচ্চ শুল্কের ভারতীয় শাড়ি, থ্রিপিস, বিভিন্ন ব্র্যান্ডের কসমেটিকস এবং আমদানি নিষিদ্ধ ভারতীয় ওষুধ পাওয়া গেছে। প্রাথমিকভাবে এসব পণ্যের বাজারমূল্য প্রায় ১ কোটি ১৫ লাখ টাকা হিসেবে ধারণা করা হচ্ছে। তবে সিজারমূল্য এবং সুনির্দিষ্ট পরিমাণ নির্ধারণে কাজ চলছে।

বিজিবি জানিয়েছে, জব্দকৃত পণ্যের পূর্ণাঙ্গ তালিকা প্রস্তুত করা হচ্ছে এবং কীভাবে কাস্টমস গুদাম থেকে এসব মালামাল বের করা হলো, তা তদন্ত করা হচ্ছে। প্রাথমিকভাবে এটিকে একটি সংঘবদ্ধ চক্রের কার্যক্রম হিসেবে দেখা হচ্ছে।

যশোর-৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান বলেন, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে কাভার্ডভ্যানসহ কয়েকজনকে আটক করা হয়েছে। উদ্ধারকৃত পণ্যের হিসাব ও মূল্য নির্ধারণের কাজ চলছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

জব্দ ও আটক সংক্রান্ত সারসংক্ষেপ

বিষয়তথ্য
অভিযানের স্থানবেনাপোল বাজার এলাকা
সময়২২ জুন, রাত আনুমানিক ৩টা
জব্দ যানঢাকা মেট্রো-ট ২৪-৫৬২১ কাভার্ডভ্যান
জব্দ পণ্যশাড়ি, থ্রিপিস, কসমেটিকস, নিষিদ্ধ ওষুধ
আনুমানিক মূল্যপ্রায় ১ কোটি ১৫ লাখ টাকা
আটক ব্যক্তি৩ জন (এআরও, চালক, হেলপার)
প্রশাসনিক ব্যবস্থা২ এআরও ও ৩ সিপাহী সাময়িক বরখাস্ত

ঘটনার পর বেনাপোল বন্দরের ব্যবসায়ী মহলে উদ্বেগ দেখা দিয়েছে। বেনাপোল সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ইমদাদুল হক লতা বলেন, রাষ্ট্রীয় ত্রাণ তহবিলের নাম ব্যবহার করে পাচারের চেষ্টা অত্যন্ত গুরুতর অপরাধ। নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের চিহ্নিত করে কঠোর ব্যবস্থা নেওয়া প্রয়োজন।

আরেক ব্যবসায়ী হাবিবুর রহমান হবি বলেন, সাম্প্রতিক সময়ে বেনাপোলে চুরি, শুল্ক ফাঁকি ও জালিয়াতির একাধিক ঘটনা সামনে এসেছে। এটি একটি সংঘবদ্ধ চক্রের কর্মকাণ্ড হতে পারে বলে তিনি মন্তব্য করেন।

এর আগে বেনাপোল বন্দরের একাধিক গুদাম থেকে বিপুল পরিমাণ জব্দ পণ্য ও আমদানিকৃত মালামাল নিখোঁজ হওয়ার ঘটনাও তদন্তাধীন রয়েছে। এসব ধারাবাহিক ঘটনায় বন্দরের নিরাপত্তা ও তদারকি ব্যবস্থা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।

বেনাপোল কাস্টমস হাউসের কমিশনার মোহাম্মদ ফাইজুর রহমান জানিয়েছেন, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং বিভাগীয় তদন্ত চলমান রয়েছে। অভিযোগ প্রমাণিত হলে কঠোর প্রশাসনিক ও আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য