সোনালী ব্যাংক পিএলসি–র স্থায়ী আমানত বা এফডিআর হিসাব বর্তমানে অনেক গ্রাহকের জন্য নির্ভরযোগ্য সঞ্চয়মাধ্যম হিসেবে বিবেচিত হচ্ছে। বিশেষ করে ১ থেকে ৩ লাখ টাকা পর্যন্ত জমা রাখতে ইচ্ছুক গ্রাহকেরা ব্যাংকের ঘোষিত মুনাফার হার অনুযায়ী কত টাকা লাভ পাওয়া যায় তা জানতে আগ্রহী। ২০২৫ সালের কার্যকর মুনাফার হার অনুযায়ী ৩ মাস, ৬ মাস, ১ বছর ও ৩ বছরের ভিত্তিতে লাভের পরিমাণ নির্ণয় করা হয়েছে। ২০২৪ সালের ১১ নভেম্বর হালনাগাদ হওয়া এ হার ভবিষ্যতে পরিবর্তন হতে পারে।
সারণীতে বিশদভাবে সম্ভাব্য লাভ তুলে ধরা হলো—
এফডিআর আমানত (১–৩ লাখ টাকা) ও সম্ভাব্য মুনাফা
| আমানতের পরিমাণ | মেয়াদ | মুনাফা |
|---|---|---|
| ১ লাখ | ৩ মাস | ১,৭৫৩ |
| ১ লাখ | ৬ মাস | ৪,০৯১ |
| ১ লাখ | ১ বছর | ৭,৪০৩ |
| ১ লাখ | ৩ বছর | ২২,৩১৩ |
| ২ লাখ | ৩ মাস | ৩,৫০৬ |
| ২ লাখ | ৬ মাস | ৭,২২৫ |
| ২ লাখ | ১ বছর | ১৪,৮৭৫ |
| ২ লাখ | ৩ বছর | ৪৪,৬২৫ |
| ৩ লাখ | ৩ মাস | ৫,২৬৯ |
| ৩ লাখ | ৬ মাস | ১০,৮৩৭ |
| ৩ লাখ | ১ বছর | ২২,৩১৩ |
| ৩ লাখ | ৩ বছর | ৬,৬৯৩৮ |
বর্তমান মুনাফার হার—
• ৩–৬ মাস: ৮.২৫%
• ৬ মাস–১ বছর: ৮.৫০%
• ১–৩ বছর: ৮.৭৫%
অনেকেই জানতে চান, মেয়াদ শেষ হওয়ার আগেই টাকা ভাঙলে কী হয়। ব্যাংকের নিয়ম অনুযায়ী, গ্রাহক মূল টাকা তুলতে পারবেন, তবে মুনাফার অঙ্ক কমে যেতে পারে। এফডিআর সাধারণত স্বয়ংক্রিয়ভাবে নবায়ন হয়, ফলে গ্রাহকের অতিরিক্ত প্রক্রিয়ার প্রয়োজন পড়ে না। শুধু মুনাফা চাইলে উত্তোলন করা যায়।
এফডিআর অ্যাকাউন্ট খোলার জন্য প্রয়োজনীয় কাগজপত্র—জাতীয় পরিচয়পত্র/পাসপোর্ট/ড্রাইভিং লাইসেন্স/জন্মসনদ, দুই কপি ছবি, নমিনির পরিচয়পত্র ও ছবি। জন্মসনদ হলে ডিজিটাল কপি ও স্থানীয় চেয়ারম্যান বা কাউন্সিলরের সত্যায়ন প্রয়োজন।
সোনালী ব্যাংকের অফিসিয়াল তথ্য ও গ্রাহকের অভিজ্ঞতার ভিত্তিতে এই প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। ভবিষ্যতে মুনাফার হার পরিবর্তিত হলে গ্রাহকের লাভও পরিবর্তিত হতে পারে।
