প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদের জন্য আবেদন প্রক্রিয়া চলমান রয়েছে। প্রথম ধাপের আবেদন আগামীকাল, শুক্রবার ২১ নভেম্বর ২০২৫, রাত ১১:৫৯ মিনিটে শেষ হবে। এই ধাপে ১০,২১৯টি শূন্যপদে সহকারী শিক্ষক নিয়োগ দেওয়া হবে। রংপুর, বরিশাল, সিলেট, রাজশাহী, খুলনা ও ময়মনসিংহ বিভাগের সকল জেলার স্থায়ী নাগরিকরা এই পদে আবেদন করতে পারবেন।
পদের বিবরণ:
পদের নাম: সহকারী শিক্ষক
পদসংখ্যা: ১০,২১৯টি
শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কমপক্ষে দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক বা স্নাতক (সম্মান) ডিগ্রি। তৃতীয় শ্রেণি বা সমমানের জিপিএ গ্রহণযোগ্য নয়।
বেতনস্কেল: ১১,০০০–২৬,৫৯০ টাকা
গ্রেড: ১৩
বয়সসীমা: ২১–৩২ বছর (৩০ নভেম্বর ২০২৫ তারিখে)
নির্দেশনা ও শর্তাবলী:
১. আবেদন অনলাইনে করতে হবে।
২. বিবাহিত মহিলা প্রার্থীগণ স্বামী বা পিতার স্থায়ী ঠিকানায় আবেদন করতে পারবেন।
৩. উপজেলা/শিক্ষা থানাভিত্তিক নিয়োগ হবে।
৪. প্রার্থীকে নিজ উপজেলার বিদ্যালয়ে চাকরি করতে হবে; বদলি সীমিত হবে।
৫. ধূমপান বা মাদকগ্রহণকারী প্রার্থীদের আবেদন করার প্রয়োজন নেই।
৬. সকল সনদপত্র ও ছবিতে সত্যায়নকারী কর্মকর্তার স্বাক্ষর ও সিল থাকতে হবে।
আবেদন প্রক্রিয়া:
প্রার্থীকে ওয়েবসাইটে গিয়ে অনলাইন ফরম পূরণ ও সাবমিট করতে হবে। প্রয়োজনীয় তথ্য যেমন এসএসসি/এইচএসসি/ডিগ্রি তথ্য, ছবি (৩০০x৩০০ পিক্সেল) ও স্বাক্ষর (৩০০x৮০ পিক্সেল) প্রস্তুত রাখতে হবে। সাবমিটের পর Applicant’s Copy ডাউনলোড ও সংরক্ষণ করতে হবে। এরপর SMS-এর মাধ্যমে ১১২ টাকা ফি প্রদান করে আবেদন চূড়ান্ত হবে।
আবেদনের শেষ সময়: ২১ নভেম্বর ২০২৫, রাত ১১:৫৯
জিলাইভ/টিএসএন
