,

শাহজালাল বিমানবন্দরে ককটেল বিস্ফোরণ দুইটি

রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় রাতের মধ্যে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাত ১০টা ২০ মিনিটে বিমানবন্দর গোলচত্বরের আউটগোয়িং গেটের সামনে প্রথম ককটেল বিস্ফোরিত হয়। এর কিছুক্ষণ পর বিমানবন্দর ১ নম্বর সেক্টরের জিনজিয়ান রেস্টুরেন্টের সামনে দ্বিতীয় বিস্ফোরণ ঘটে।

বিমানবন্দর থানার তদন্ত কর্মকর্তা শেখ রফিকুল ইসলাম জানান, ফ্লাইওভার দিক থেকে ককটেল নিক্ষেপ করা হতে পারে। পুলিশ ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করেছে এবং বিস্ফোরণের কারণ যাচাই করছে।

Tags :

সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

জিলাইভ২৪ বিশ্বব্যাপী বাংলাভাষীদের জন্য একটি নির্ভরযোগ্য অনলাইন নিউজ পোর্টাল; যা রাজনীতি, খেলাধুলা, ব্যবসা-বাণিজ্য ও আন্তর্জাতিক সংবাদের সর্বশেষ আপডেট প্রকাশ করে।

© ২০২৬ GLive24। সর্বস্বত্ব সংরক্ষিত।