কক্সবাজারে হোটেলের একটি কক্ষে ভিডিও কলে প্রেমিকার সঙ্গে কথা বলার সময় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন সৌরভ (২৫) নামের এক পর্যটক। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সাগরকূলের কলাতলীতে অবস্থিত হোটেল ওয়ার্ল্ড বিচের ৫০৬ নম্বর কক্ষে এই ঘটনা ঘটে।
সৌরভ সিলেট পৌরসভার একজন বাসিন্দা। কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইলিয়াস খান জানান, প্রেমিকার সঙ্গে মনোমালিন্য থেকে এই ঘটনায় তিনি আত্মহত্যার পথ বেছে নেন।
প্রেমিকা দ্রুত তার বন্ধুদের ফোন করে ঘটনা জানান। বন্ধুদের সাথে হোটেল কর্তৃপক্ষ দরজা ভেঙে সৌরভের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেন। প্রাথমিক তথ্য অনুযায়ী, এর আগে সৌরভ একই কারণে আত্মহত্যার চেষ্টা করেছিলেন।
ঘটনাস্থল থেকে মোবাইল ফোনসহ অন্যান্য আলামত জব্দ করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
জিলাইভ
