খবরওয়ালা ডেস্ক
প্রকাশ: ১৩ই নভেম্বর ২০২৫, ৩:১৩ এএম

নারায়ণগঞ্জে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর মশাল মিছিলের সময় এক যুবকের হঠাৎ ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ায় অস্থিরতা সৃষ্টি হয়। বুধবার (১২ নভেম্বর) রাত ১০টার দিকে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শুরু হওয়া মিছিলটি চাষাড়া সলিমুল্লাহ সড়ক ধরে বাগে জান্নাত জামে মসজিদের সামনে পৌঁছালে এই ঘটনা ঘটে।
মিছিলের কয়েকজন সদস্য যুবককে ধরার চেষ্টা করলেও তিনি দ্রুত মসজিদের গলিপথে ঢুকে পালিয়ে যান। দীর্ঘক্ষণ অনুসন্ধান করেও তাকে পাওয়া যায়নি। এরপর মিছিলের নেতাকর্মীরা পরিস্থিতি সামলে মিছিলটি আবার এগিয়ে নিয়ে যান।
মিছিলে উপস্থিত ছিলেন এনসিপি, জাতীয় যুবশক্তি, ছাত্রশক্তি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিভিন্ন সাবেক নেতাকর্মী। শওকত আলী বলেন, “এক যুবক হঠাৎ চিৎকার করে বলল, ‘আমি জয় বাংলা করি, আমারে কিছু কর’। আমরা ধরার চেষ্টা করি, কিন্তু সে পালিয়ে যায়। ঘটনাটি অনাকাঙ্ক্ষিত হলেও মিছিল শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে।”
মন্তব্য