খবরওয়ালা ডেস্ক
প্রকাশ: ২৩ই সেপ্টেম্বর ২০২৫, ৭:৪৮ পিএম

ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস স্পষ্টভাবে জানিয়েছেন, হামাসকে ফিলিস্তিন সরকারের অংশ করা হবে না। তাঁর বক্তব্য অনুযায়ী, ফিলিস্তিনে কেবল একটি রাষ্ট্র, একটি বৈধ সরকার, একটি বাহিনী এবং একটি আইন প্রতিষ্ঠিত হওয়া প্রয়োজন। এজন্য হামাসসহ সকল গোষ্ঠীকে তাদের অস্ত্র ফিলিস্তিনি কর্তৃপক্ষের কাছে সমর্পণ করতে হবে।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) তিনি জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে ভিডিও বার্তার মাধ্যমে এ কথা জানান। আব্বাস আরও বলেন “আমরা ইসরায়েলের দখলদারিত্বের অপরাধের নিন্দা জানাই, এবং বেসামরিক নাগরিকদের হত্যা ও জিম্মি করার ঘটনাকেও নিন্দা জানাই—যার মধ্যে ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের কর্মকাণ্ডও অন্তর্ভুক্ত।”
তিনি জোর দিয়ে বলেন, গাজায় রক্তপাত এবং হত্যাযজ্ঞ বন্ধ করতে এবং সমন্বিত শান্তি প্রতিষ্ঠার জন্য ইসরায়েলকে আলোচনায় বসতে হবে।
বিশ্লেষকরা মনে করছেন, আব্বাসের এই বক্তব্যকে হামাসকে সরাসরি ফিলিস্তিনের রাজনৈতিক কাঠামোর বাইরে রাখার একটি স্পষ্ট সংকেত হিসেবে দেখা যাচ্ছে।
মন্তব্য