জুলাই গণ-অভ্যুত্থানের সময় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডাদেশের বিষয়ে পাকিস্তান প্রতিক্রিয়া দিয়েছে। দেশটি জানিয়েছে, এটি সম্পূর্ণরূপে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়।
শুক্রবার (২১ নভেম্বর) সাপ্তাহিক সংবাদ ব্রিফিংয়ে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তাহির আন্দরাবি বলেন, “এটি বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়। নিজেদের সমস্যা সমাধানে বাংলাদেশের জনগণই সবচেয়ে উপযুক্ত।” তিনি আরও উল্লেখ করেন, “শেখ হাসিনার মৃত্যুদণ্ড বাংলাদেশ সরকার বা জনগণের অভ্যন্তরীণ প্রক্রিয়ার মাধ্যমে মোকাবিলা করা উচিত।”
এর আগে, গত সোমবার জুলাই আন্দোলনের সময় মানবতাবিরোধী মামলায় ক্ষমতাচ্যুত শেখ হাসিনাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পক্ষ থেকে মৃত্যুদণ্ড প্রদান করা হয়।
জিলাইভ/টিএসএন
