বুকের স্কিন ক্যানসারে আক্রান্ত হয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তবে সেটি ছড়িয়ে পড়ার আগেই গত ফেব্রুয়ারি মাসে অপসারণ করা হয়। হোয়াইট হাউসের বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি নিউজ এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
বাইডেনের চিকিৎসক কেভিন ও’কনর জানিয়েছেন, ক্যানসার আক্রান্ত সব টিস্যু সরিয়ে নেয়া হয়েছে এবং এর জন্য আর কোনো চিকিৎসার প্রয়োজন নেই। তবে বাইডেন ত্বক বিশিষজ্ঞদের নিবিড় পর্যবেক্ষণের মধ্য দিয়ে যাবেন।
স্কিন ক্যানসারে আক্রান্ত হয়েছিলেন বাইডেন!
৮০ বছর বয়সী মার্কিন প্রেসিডেন্ট গত ফেব্রুয়ারিতে শারীরিক পরীক্ষার মধ্য দিয়ে যান। সে সময় মেডিকেল চেকআপের ফলাফল অনুসরণ করে হোয়াইট হাউস বলেছিল যে, বাইডেন সুস্থ এবং “দায়িত্ব পালনে উপযুক্ত অবস্থায় রয়েছেন।

বাইডেনের চিকিৎসক কেভিন ও’কনর শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক নোটে লিখেছেন, ‘গত ১৬ ফেব্রুয়ারি ওয়াশিংটন ডিসির বাইরে অবস্থিত ওয়াল্টার রিড ন্যাশনাল মিলিটারি মেডিকেল সেন্টারে বাইডেনের বুক থেকে ক্যানসারের ক্ষতটি অপসারণ করা হয়েছে। তার আর কোনো চিকিত্সার প্রয়োজন নেই।’ তিনি বলেন, ‘বায়োপসি করার পর ক্ষতস্থানটি সুন্দরভাবে নিরাময় হয়েছে।’

এর আগে, গত জানুয়ারিতে বাইডেনের স্ত্রী ও ফার্স্ট লেডি জিল বাইডেনের শরীর থেকে তিনটি স্কিন ক্যানসারের ক্ষত অপসারণ করা হয়। বাইডেন নিজেও প্রেসিডেন্ট হওয়ার আগে, বেশ কয়েক দফা নন-মেলানোমা স্কিন ক্যান্সার অপসারণ করেছিলেন।

যুক্তরাষ্ট্রে এমন স্কিন ক্যানসার নিয়মিত ঘটনা না হলেও বিপুল সংখ্যক ব্যক্তি এ ধরনের ক্যানসারে আক্রান্ত হন। চিকিত্সকরা পরামর্শ দেন যে, এ ধরনের স্কিন ক্যান্সার প্রতিরোধের সর্বোত্তম উপায় হলো শীতকালেও সানস্ক্রিন লোশন ব্যবহার করার এবং শরীর উন্মুক্ত না রাখা।
আরও দেখুনঃ
