,

সংবিধান অনুযায়ী নির্বাচন হবে : আমু

সংবিধান অনুযায়ী নির্বাচন হবে : আমু  , আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য এবং কেন্দ্রীয় ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু বলেছেন, সংবিধান অনুযায়ী আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই নির্বাচনে এ দেশের মানুষ আবারও শেখ হাসিনাকে ভোট দিয়ে নির্বাচিত করবে।

সংবিধান অনুযায়ী নির্বাচন হবে : আমু

 

সংবিধান অনুযায়ী নির্বাচন হবে : আমু

 

আজ সোমবার জাতীয় প্রেসক্লাবের আব্দুস সালাম হলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ গণ আজাদী লীগের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় তিনি একথা বলেন। আমির হোসেন বলেন, এ দেশের মানুষের জন্য যা করণীয় তা শেখ হাসিনা করে যাচ্ছেন। তাদের অধিকার আদায়, উন্নয়নের স্বার্থ এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসমাপ্ত সব কাজই আস্তে আস্তে শেষ করে যাচ্ছেন। সেজন্যই বিএনপি, জামাত ও স্বাধীনতা বিরোধীরা তাকে সহ্য করতে পারে না। এ কারণেই তারা ২১ আগস্ট গ্রেনেড হামলা চালিয়ে শেখ হাসিনাকে হত্যা করতে চেয়েছিল। মানুষের অসীম দোয়ায় সেদিন আল্লাহ তাকে বাঁচিয়েছেন।

 

google news
গুগোল নিউজে আমাদের ফলো করুন

তিনি বলেন, আমরা সব সময়ই রাজনৈতিকভাবে বিএনপি জামায়াতকে পরাজিত করেছি, সামনের নির্বাচনেও পরাজিত করব। আওয়ামী লীগের প্রবীণ এই নেতা বলেন, ২০০৪ সালে যারা গ্রেনেড হামলার মত নিকৃষ্ট কাজ করল, হত্যাযজ্ঞ চালাল এরাও এখন মানবতার কথা বলে। আবার রাজনীতিও করছে তারা। তাদের মূল লক্ষ্য হচ্ছে সরকারকে উৎখাত করা।

 

সংবিধান অনুযায়ী নির্বাচন হবে : আমু

গণআজাদী লীগের সভাপতি এস কে শিকদারের সভাপতিত্বে সভায় আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম, সাম্যবাধী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়–য়া, আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়–য়া, বাসদের আহবায়ক রেজাউর রশিদ প্রমুখ বক্তব্য রাখেন। বিএনপি নালিশ পার্টি উল্লেখ করে মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম বলেন, বিএনপি দলটা হলো নালিশি দল। মিথ্যা, ষড়যন্ত্র আর নালিশ করাই হলো তাদের মূল কাজ। জনগণের কাছে তারা যায় না। তারা পল্টন ও নয়াপল্টন দুই জায়গায় বসে একই বক্তব্য দিতে থাকে। বলতে থাকে আওয়ামী লীগ ধ্বংস করতে হবে। এছাড়া আর কোনো কথা তারা বলে না।

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

জিলাইভ২৪ বিশ্বব্যাপী বাংলাভাষীদের জন্য একটি নির্ভরযোগ্য অনলাইন নিউজ পোর্টাল; যা রাজনীতি, খেলাধুলা, ব্যবসা-বাণিজ্য ও আন্তর্জাতিক সংবাদের সর্বশেষ আপডেট প্রকাশ করে।

© ২০২৬ GLive24। সর্বস্বত্ব সংরক্ষিত।