ধর্ষণের সময় চিৎকার করায় শ্বাসরোধে হত্যা , দাড়ি কেটে সবজি বিক্রি করতো এলাকায়

ধর্ষণের সময় চিৎকার করায় শ্বাসরোধে হত্যা , চট্টগ্রামে নিখোঁজের আট দিন পর বস্তাবন্দী শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। বুধবার (২৯ মার্চ) ভোরে পাহাড়তলী থানার পুকুরপাড়া মুরগীর ফার্ম এলাকা থেকে ওই শিশুর মরদেহ উদ্ধার করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

ওই শিশুর নাম আবিদা সুলতানা আখিঁ। সে নগরীর পাহাড়তলী থানার কাজীর দিঘি এলাকার আব্দুল হাদী প্রাথমিক বিদ্যালয়ে চতুর্থ শ্রেণির শিক্ষার্থী ছিল। তার বাবা-মা গার্মেন্টস কর্মী।

পিবিআই চট্টগ্রাম মেট্রোর পরিদর্শক ইলিয়াস খান বলেন, ‘১০ বছর বয়সী স্কুলছাত্রী আবিদা সুলতানা আঁখি নিখোঁজের পর পিবিআই ছায়া তদন্ত শুরু করে ঘটনার রহস্য উন্মোচন করে একজনকে আটক করে। তার দেখানো মতে পাহাড়তলী থানার আলমতারা পুকুরপাড়া মুরগীর ফার্ম এলাকা থেকে মরদেহ পাওয়া যায়।

ধর্ষণের সময় চিৎকার করায় শ্বাসরোধে হত্যা , দাড়ি কেটে সবজি বিক্রি করতো এলাকায়

পিবিআই চট্টগ্রাম মেট্রোর পুলিশ সুপার (এসপি) নাঈমা সুলতানা গণমাধ্যমকে বলেন, ‘শিশুটিকে অপহরণের পর ধর্ষণ করে রুবেল। এ সময় চিৎকার করায় শ্বাসরোধে হত্যা করে সে। পরবর্তী সময়ে মরদেহটি বস্তাবন্দীর পর সবজির ঝুড়িতে করে রাতেই পুকুরপাড়া মুরগীর ফার্ম এলাকায় ফেলে দিয়ে যায়।’

 

ধর্ষণের সময় চিৎকার করায় শ্বাসরোধে হত্যা , দাড়ি কেটে সবজি বিক্রি করতো এলাকায়

 

তিনি আরও জানান, ঘটনার পর দাড়ি কেটে বেশ পরিবর্তন করলেও এলাকায় থেকে সবজি বিক্রি করে যাচ্ছিলেন রুবেল। তার আচরণে সন্দেহজনক কিছু না পাওয়ায় ঘটনার রহস্য উন্মোচনে সময় লেগেছে।

গত ২১ মার্চ বিড়ালছানা আনতে গিয়ে শিশুটি নিখোঁজ হয়। এ ঘটনায় তার মা বাদী হয়ে পাহাড়তলী থানায় জিডি করেন। থানা-পুলিশ মামলা না নেয়ায় শিশুটির মা বাদী হয়ে মঙ্গলবার (২৮ মার্চ) নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল চট্টগ্রামে মামলা করেন। এতে শিশুটির বাসার পাশের সবজি বিক্রেতাকে আসামি করা হয়।

স্বজনদের অভিযোগ, গত আটদিন ধরে নিখোঁজ ছিল দশ বছরের শিশু আঁখি। তাদের সন্দেহের তীর ছিল সবজি বিক্রেতার দিকে। কেননা নিখোঁজের আগের দিন ওই সবজি বিক্রেতার সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলতে দেখা যায় শিশুটিকে। বিষয়টি নিয়ে থানায় মামলা না নেয়ায় আদালতের দ্বারস্থ শিশুটির স্বজনরা।

google news
গুগোল নিউজে আমাদের ফলো করুন

 

 

গত ২১ মার্চ বিকেলে চট্টগ্রামের পাহাড়াতলী কাজীর দিঘি পাড়ার বাসা থেকে বের হয়ে নিখোঁজ হয় দশ বছরের শিশু আবিদা সুলতানা আঁখি।

বাসার পাশের ক্লোজ সার্কিট ক্যামেরার ছবিতে দেখা যায়, বোরকা পড়ে একা বাসা থেকে বের হয় সে। এসময় বাসায় বলেছে মাদরাসায় আরবি পড়তে যাচ্ছে। তবে পরে জানা যায়, বিড়ালের বাচ্চা জন্য বাসা থেকে বের হয়েছে আঁখি।

ধর্ষণের সময় চিৎকার করায় শ্বাসরোধে হত্যা , দাড়ি কেটে সবজি বিক্রি করতো এলাকায়

 

জানা গেছে, নিখোঁজের কয়েকদিন আগে বিড়ালের বাচ্চা পোষার বায়না ধরে আঁখি। একটি বাচ্চা এনে দিতে বলে মাকেও। পাশাপাশি নিজেও খুঁজতে থাকে। নিখোঁজের আগের দিন এলাকার সবজি বিক্রেতা রুবেলের সঙ্গেও বেশ কিছুক্ষণ কথা বলতে দেখা যায় শিশুটিকে। স্বজনদের সন্দেহ রুবেলই বিড়ালের বাচ্চা দেয়ার প্রলোভন দেখিয়ে নিয়ে গেছে আঁখিকে।

আরো দেখুনঃ

Leave a Comment