৮ বছরের শিশু ধর্ষণ, বৃদ্ধ গ্রেফতার

৮ বছরের শিশু ধর্ষণ, বৃদ্ধ গ্রেফতার , মৌলভীবাজার সদরে ৮ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে হান্নান মিয়া (৫৫) নামে এক বৃদ্ধ ব্যক্তিকে আটক করেছে মৌলভীবাজার সদর থানা পুলিশ।

শুক্রবার (১০ মার্চ) দিনগত রাতে সদর থানার এসআই মোখলেসুর রহমান লস্করের নেতৃত্বে এক অভিযানে নবীগঞ্জ থানার এনায়েতগঞ্জ থেকে তাকে গ্রেফতার করা হয়।

৮ বছরের শিশু ধর্ষণ, বৃদ্ধ গ্রেফতার

৮ বছরের শিশু ধর্ষণ, বৃদ্ধ গ্রেফতার

থানা সূত্রে জানা যায়, গত বুধবার (৮ মার্চ) বিকেলে মৌলভীবাজারের মোস্তফাপুর ইউনিয়নের লামা জগন্নাথপুরে হান্নান মিয়া শিশু রানী আক্তারকে (ছদ্মনাম) তার ঘরে ডেকে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে।

google news
গুগোল নিউজে আমাদের ফলো করুন

এতে শিশুটি অসুস্থ হয়ে পড়লে মৌলভীবাজার সদর হাসপাতালে শিশুটিকে ভর্তি করা হয়। ঘটনার পর পরই অভিযুক্ত এলাকা ছেড়ে পালিয়ে যায়। এ ঘটনায় গত বৃহস্পতিবার (৯ মার্চ) ওই শিশুর বাবা বাদী হয়ে মৌলভীবাজার সদর মডেল থানায় একটি মামলা দায়ের করেন।

 

কলেজছাত্রীকে ডেকে নিয়ে ধর্ষণ

 

শনিবার মৌলভীবাজার সদর থানার অফিসার ইনচার্জ জানান, ঘটনার পর থেকেই পুলিশের একাধিক টিম ধর্ষণে অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতারে কাজ শুরু করে। মামলা হওয়ার ২৪ ঘণ্টার মধ্যেই হবিগঞ্জ জেলার নবীগঞ্জ থেকে অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে।

 আরও দেখুনঃ

Leave a Comment