বরিশালের গৌরনদীতে শিশুকে ধর্ষণচেষ্টার মামলায় মোফাজ্জেল হোসেন নামের এক মাদরাসা শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (২ এপ্রিল) দুপুরে ওই শিক্ষককে কারাগারে পাঠানো হয়।
মোফাজ্জেল হোসেন উপজেলার সুন্দরদী এলাকার একটি মাদরাসার শরীরচর্চার শিক্ষক। তিনি কোটালিপাড়া উপজেলার ডুমরিয়া গ্রামের এনাজ উদ্দিনের ছেলে।
পানের বরজে নিয়ে শিশুকে ধর্ষণচেষ্টা
মামলার এজাহার সূত্রে জানায়, শনিবার ১ এপ্রিল দুপুরে মাদরাসা থেকে বাড়ি ফেরার পথে ভুক্তভোগী শিশু শিক্ষার্থীকে সুন্দরদী এলাকার একটি পানের বরজে নিয়ে ধর্ষণচেষ্টা চালান মোফাজ্জেল হোসেন। এসময় আশপাশের লোকজনের উপস্থিতি টের পেয়ে ভুক্তভোগীকে ভয়ভীতি দেখিয়ে বাড়িতে পাঠিয়ে দেন ওই শিক্ষক।

পরে শিশুটি বাড়িতে গিয়ে ঘটনাটি তার পরিবারকে জানালে রাতেই তার বাবা বাদী হয়ে গৌরনদী থানায় ধর্ষণচেষ্টার মামলা করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা গৌরনদী মডেল থানার এসআই রেদোয়ান বলেন, মামলা দায়েরের পর অভিযুক্ত শিক্ষক মোফাজ্জেল হোসেনকে সুন্দরদী এলাকা থেকে গ্রেফতার করে দুপুরে আদালতে পাঠানো হয়েছে।

গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেন বলেন, মামলা দায়ের পর ওই মাদরাসা শিক্ষককে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে।
আরও দেখুনঃ